
রাজধানী প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রভিটা গ্রুপ-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মার্চ (রবিবার) রাজধানীর গুলশানে অবস্থিত প্রভিটা টাওয়ারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং আমন্ত্রিত অতিথি মিলে প্রায় ৩০০ জন অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় প্রভিটা গ্রুপের পক্ষ থেকে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরন্নবী ভূইয়া, চেয়ারম্যান, প্রভিটা গ্রুপ। এছাড়াও উপস্থিত ছিলেন রেদোয়ানুল হক ভূইয়া, পরিচালক, প্রভিটা গ্রুপ; আবুল হাশেম, ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান, সজীব গ্রুপ; এ কে এম আমিনুল হক ভূইয়া, ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান, মাহমুদ গ্রুপ।
প্রভিটা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সৌহার্দ্য বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে প্রভিটা গ্রুপ সক্রিয় থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান মজুমদার, সিনিয়র জি এম (অপারেশন); মোশাররফ হোসেন, সিনিয়র জি এম (অপারেশন); আলমগীর হোসেন, সিনিয়র এজিএম; এবং মোঃ আবির মাহমুদ, ফার্ম ও হ্যাচারি কোঅর্ডিনেটর সহ আরো অনেকে।
ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।