নাটোরে মাশরুম চাষ বিষয়ক মাঠ দিবস

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

মোছাঃ সুমনা আক্তারী: গত ২৭ এপ্রিল/২৬ (সোমবার) নাটোরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প এর আওতায় নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া নতুন বাজার এলাকায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে নাটোর সদর, নাটোরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ হারিজ উদ্দিন দেওয়ান, সমাজ সেবক, কাঁঠারবাড়িয়া, নতুন বাজার, নাটোর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাম খান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নীলিমা জাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর সদর, নাটোর।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাশরুম পুষ্টিগুণ ও ঔষধি গুনাগুন সম্পন্ন। মাশরুম চাষ বাড়ালে বাড়বে পুষ্টি, কমবে দারিদ্র্য। মাশরুম খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি শরীরের জন্য ও বেশ উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কম ক্যালোরি ছাড়া ও এটি অনেক পুষ্টিতে সমৃদ্ধ। সালাদ, স্যুপ, সবজি এমনকি স্ন্যাকস হিসেবে এটি খাওয়া যায়। মাশরুম টিউমার নিরাময় করে, উচ্চ রক্ত চাপ কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, বাংলাদেশে মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি প্রকল্প গ্রহণ করেছে। বর্তমানে বেকারত্ব আমাদের একটি বড় সমস্যা। মাশরুম চাষের মাধ্যমে অনেক তরুণ-তরুণী স্বাবলম্বী হতে পারছেন। এটি শুধু আয় বাড়ায় না, বরং নতুন উদ্যোক্তা তৈরিতেও সহায়তা করে। আসুন চাষের জন্য স্থান নির্বাচন ও গুরুত্ব, পুষ্টিগুণ, ঔষধি গুনাগুন, উৎপাদন প্রক্রিয়া, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও উদ্যোক্তা তৈরি করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মোঃ শামীম ইকবাল, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ রাকিবুল হাসান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ শামসুল নাহার ভূঁইয়া, অতিরিক্ত উপপরিচালক উদ্যান (পিপি) কৃষিবিদ কল্যান প্রসাদ পাল, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ লুৎফন নাহার, উপজেলা কৃষি অফিসার,কৃষিবিদ কে এম রাফিউল ইসলাম, গুরুদাসপুর,নাটোর, কৃষি বিপণন কর্মকর্তা, নাটোর, উপসহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান,মাশরুম উদ্যেক্তা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, সাংবাদিক, কৃষাণ- কৃষাণী সহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।