Saturday, September 12, 2026
আধুনিক পুকুর ব্যবস্থাপনা ও ফিড ম্যানেজমেন্টে ঝিকরগাছার চাষিদের আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ প্রদান
12, Sep 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ প্রতিনিধি: নারিশ ফিডস লিমিটেড এবং ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (USGBC)-এর যৌথ উদ্যোগে ‘বেস্ট প্র্যাকটিসেস ফর পন্ড অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিড ম্যানেজমেন্ট’ শীর্ষক ৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। যশোরের ঝিকরগাছা উপজেলায়  দিনব্যাপি এ প্রশিক্ষণে এলাকার প্রায় ১০০ জন মৎস্য চাষী, নারিশ ফিডস লিমিটেডের পরিবেশক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ইউএসজিবিসি (USGBC)-এর কনসালট্যান্ট ও আন্তর্জাতিক মৎস্য বিশেষজ্ঞ অং থোয়েন এ (অন্তু)। তিনি বলেন, টেকসই মৎস্য চাষের মূল ভিত্তি হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সম্পদের অপচয় রোধ ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন বজায় রাখা। বর্তমান যুগে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করে মৎস্য খাতের ধারাবাহিকতা ধরে রাখতে টেকসই চাষ পদ্ধতির কোনো বিকল্প নেই। এর জন্য প্রথমেই প্রয়োজন পুকুরের মাটি ও পানির গুণাগুণ যেমন pH, দ্রবীভূত অক্সিজেন এবং সঠিক তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা। 

অং থোয়েন এ বলেন, মাছের জন্য নিরাপদ, পুষ্টিকর ও গুণগত মানসম্পন্ন খাদ্য নির্বাচন করা অত্যন্ত জরুরি, যা একদিকে মাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করে এবং অন্যদিকে দিনশেষে মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত আমিষের জোগান দেয়। সঠিক মাত্রায় খাদ্য প্রয়োগের মাধ্যমে অপচয় হ্রাস করা এবং আধুনিক প্রযুক্তির (যেমন পানি পরীক্ষার কিট) ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই কেবল পরিবেশবান্ধব ও লাভজনক মৎস্য চাষ সম্ভব, যা দেশের পুষ্টির চাহিদা মিটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও মৎস্য খাতের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

নারিশ ফিডস লিমিটেডের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড সার্ভিস) ডা. মুহাম্মদ মুছা কালিমুল্লাহ  বলেন, নারিশ ফিডস লিমিটেড সবসময় ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে, যাতে দিনশেষে সবাই সম্পূর্ণ নিরাপদ মাছ উপভোগ করতে পারেন। এই লক্ষ্য অর্জনে কোম্পানিটি তাদের মৎস্য খাদ্য তৈরিতে শুধুমাত্র শতভাগ নিরাপদ ও গুণগত মানসম্পন্ন উপকরণ ব্যবহার করে। তাদের উৎপাদিত ফিডে কোনো ধরনের ক্ষতিকর উপাদান বা রাসায়নিক ব্যবহার করা হয় না মাছের জন্য নিরাপদ এই খাদ্য প্রকারান্তরে মানবদেহের জন্যও পুরোপুরি ঝুঁকিমুক্ত ও কল্যাণকর, কারণ স্বাস্থ্যকর ফিড খেয়ে বেড়ে ওঠা মাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখে। মূলত, টেকসই মৎস্য চাষ এবং মানবস্বাস্থ্যের সামগ্রিক সুরক্ষায় নারিশ ফিডস লিমিটেড একটি বিশ্বস্ত ও দায়িত্বশীল নাম।

ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (USGBC)-এর বাংলাদেশ কনসালট্যান্ট মাহে আলম সরওয়ার বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৎস্য খাতের সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে এই সমন্বিত উদ্যোগ এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। আধুনিক চাষাবাদ পদ্ধতি, দক্ষ ব্যবস্থাপনা এবং উন্নত মানের মাছের খাদ্য ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে খাদ্য অপচয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে। অপচয় হ্রাসের পাশাপাশি এটি মাছের উৎপাদন বহুগুণে বৃদ্ধি করবে, যা স্থানীয় ও জাতীয় আমিষের চাহিদা পূরণে বড় অবদান রাখবে। 

মোহাম্মদ সরফুজ্জামান (সজল) , প্রোপ্রাইটর নিউ লাকি এন্টারপ্রাইজ বলেন, এই সুপরিকল্পিত পদক্ষেপের ফলে প্রান্তিক মৎস্য চাষিরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি মৎস্য খাতের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন আরও ত্বরান্বিত হবে। সামগ্রিকভাবে, এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।

নারিশ ফিডস লিমিটেডের এজিএম মো. ওবায়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা.মোহাম্মদ আশিকুর রহমান- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঝিকরগাছাএবং মো: নান্নু  রেজা-সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ঝিকরগাছা, যশোর।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র আরএসএম মো. রবিউল ইসলাম, রিজিওনাল ম্যানেজার ডা. আজহারুল ইসলাম, সিএসও ডা. আশিকুর রহমান, এসপিও মির্জা রাকিবুল হাসান এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার নাইমুল হাসান। এছাড়া স্থানীয় মৎস্য খামারীরের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম জনাব আশরাফুল ইসলাম প্রমুখ।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft