Friday, August 14, 2026

আগামী ১৮ মার্চ'২০২৭ প্রকাশিত হতে যাচ্ছে ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’র তৃতীয় সংস্করণ

14, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

বিজনেস ডেস্ক:  দেশের কৃষিখাতের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক তথ্যের আদান-প্রদান সহজতর করার লক্ষ্যে প্রকাশিত হতে যাচ্ছে ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’-এর তৃতীয় সংস্করণ। আগামী ১৮ই মার্চ ২০২৭ তারিখে প্রকাশনাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

World Poultry Science Association of Bangladesh Branch (WPSA-BB)-এর উদ্যোগে আয়োজিতব্য ‘১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৭’-এর প্রথম দিনে এই বিশেষ ডিরেক্টরিটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৫ সাল থেকে নিয়মিত প্রকাশিত এই ডিরেক্টরিটি ইতিমধ্যে দেশের কৃষিখাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্টেকহোল্ডারদের মাঝে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত তথ্যভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে।

ডিরেক্টরিটির সম্পাদক ও প্রকাশক মোঃ সোহাগ রহমান জানান, কৃষিখাতের সকল কোম্পানি, উৎপাদিত পণ্য এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের বিস্তারিত কর্পোরেট তথ্যের সমন্বয়ে এটি সাজানো হচ্ছে। আধুনিক কৃষির প্রচার ও প্রসারে এই ডিরেক্টরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশনাটিকে সফল করতে এবং এর তথ্যভান্ডারকে আরও সমৃদ্ধ করতে দেশের সকল কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ও কোম্পানিকে তাদের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে। একই সাথে ডিরেক্টরিতে ব্র্যান্ডের পরিচিতি এবং পণ্যের বিজ্ঞাপনের জন্য যোগাযোগের সুযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে কর্পোরেট তথ্য ও বিজ্ঞাপনের জন্য ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’, বাড়ি: ৩১৯০ সালে উদ্দিন মার্কেট, জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ রোড, উত্তরপাড়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ ঠিকানায় অথবা abdshohag24@gmail.com ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও সরাসরি ০১৩০৮-৪৯৫৪১৪ এবং ০১৬৭৩-৩৭৩২৯০ মোবাইল নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft