এগ্রিলাইফ২৪ ডটকম: আগস্টে আয়োজিত তিনটি গ্রাহক ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের - উপায়। সম্প্রতি ঢাকায় উপায়-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আগস্টে অনুষ্ঠিত ‘অ্যাড মানি উইক ১’, ‘অ্যাড মানি উইক ২’ এবং ‘উইকেন্ড ক্যাম্পেইন (লাভ সামলাও) উইক ৩’-এই তিন ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল গ্রাহকদের উপায়-এর ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে আরও উৎসাহিত করা।
তিন ক্যাম্পেইনের তিনজন বিজয়ীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তাঁদের মধ্যে দুজন ৫০ হাজার টাকা এবং একজন ১ লাখ টাকা করে ক্যাশ রিওয়ার্ড পুরস্কার পেয়েছেন।
উপায়-এর প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের অভিনন্দন জানান। এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি তাঁদের জন্য বাড়তি সুবিধা ও পুরস্কারের সুযোগ তৈরি করতে চায় উপায়।