Friday, September 04, 2026
আরডিএ, বগুড়া ও বিসেফ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
02, Sep 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ ডেস্ক:কৃষির উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং নিরাপদ ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমী (Rural Development Academy-RDA), বগুড়া এবং বাংলাদেশ সেফ অ্যাগ্রো ফুড এফোর্টস (BSAFE) ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালকের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে আরডিএ, বগুড়ার পক্ষে স্বাক্ষর করেন একাডেমীর মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক এবং বিসেফ ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি প্রফেসর রেজাউল করিম সিদ্দিক।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের অর্থকে পরিকল্পিত, কার্যকর ও জনকল্যাণমুখী উপায়ে কৃষি ও কৃষকের উন্নয়নে বিনিয়োগ করা। এর মাধ্যমে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা উন্নয়ন, টেকসই কৃষি চর্চার প্রসার এবং কৃষিভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং CSR উদ্যোগের মধ্যে একটি কার্যকর সমন্বয় গড়ে উঠবে, যা কৃষককেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়তা করবে। বিশেষ করে CSR তহবিলকে শুধু আর্থিক সহায়তা হিসেবে নয়, বরং কৃষি গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ, প্রশিক্ষণ, প্রদর্শনী, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নের একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, আরডিএ ও বিসেফ ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগ কৃষি ও কৃষকের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft