Tuesday, October 13, 2026
বাফনার দ্বিবার্ষিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস
13, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ প্রতিনিধি: ‘সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে আগামীর পথে বাফনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য ও পুষ্টি খাতের পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন (বাফনা)-এর দ্বিবার্ষিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৯ ই অক্টোবর ২০২৬ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মো. মেহেদী হাসান হাওলাদারকে সভাপতি এবং বিপুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বাফনার উপদেষ্টা পরিষদের উপদেষ্টা ও এনপিআই ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. এ. কে. এম. ফরমুজুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফনার উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) রিসার্চ ডিরেক্টর ড. আব্দুল রাজ্জাক এবং জাইকার মো. মাসুদ আলমসহ সংগঠনের উপদেষ্টা, কারিগরি উপদেষ্টা পরিষদের সদস্য, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং খাদ্য ও পুষ্টি খাতের পেশাজীবীরা।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জি. এম. রেজা সুমন, চিন্ময় সরকার ও মাহফুজা আফরোজ সাথী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদা রহমান, সিরাজাম মুনিরা ও উম্মে সালমা তামান্না। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সুজিত রঞ্জন সরকার, সোহেল রানা ও স্বর্ণালী দাশ বিজয়া। উপকমিটি বিষয়ক সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান তুহিন।

কমিটির অর্থ সম্পাদক সরকার বন্ধন কুমার দীপ, দপ্তর সম্পাদক তানভীর আহম্মদ, উপদপ্তর সম্পাদক মো. সাকির হোসেন এবং পরিকল্পনা বিষয়ক সম্পাদক সুমনা রশিদ।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুরাইয়া আক্তার এবং উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোছা. জাকিয়া জিনাত প্রধান। আন্তর্জাতিক ও জাতিসংঘ বিষয়ক সম্পাদক অর্পিতা সাবিত্রী চৌধুরী এবং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুদীপ্ত দেবনাথ।

এ ছাড়া শিক্ষা, বিজ্ঞান ও আইটি বিষয়ক সম্পাদক মো. পল্লব হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রিপন ঘটক অয়ন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দিদার হোসেন রকিব এবং আইন বিষয়ক সম্পাদক দীন ইসলাম দীপ্ত।

যুব উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুভানা হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ নিয়ামুল ওয়াকিল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তানজিনা আক্তার, মো. হাসিবুল হাসান, আশরাফুল আলম, তাহিরা তাসনিম ফারিহা, শেখ সুবর্ণা আক্তার সিনথি এবং চৌধুরী সানাত আনজুম রীম।

কমিটি ঘোষণা শেষে বাফনার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনের কর্মপরিধি নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দেশের খাদ্য ও পুষ্টি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং এ ক্ষেত্রে পেশাজীবীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ, খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও জ্ঞান বিনিময় এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।

বক্তারা মনে করেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য ও পুষ্টি পেশাজীবীদের মধ্যে কার্যকর যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং জ্ঞানভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বাফনা পেশাজীবীদের সম্মিলিতভাবে কাজ করার একটি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, জনস্বাস্থ্য ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

‘সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে আগামীর পথে বাফনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের খাদ্য ও পুষ্টি খাতের উন্নয়নে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft