Sunday, August 30, 2026

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

18, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শহীদ নাজমুল আহসান হল। মঙ্গলবার (১৮ আগস্ট) হল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৃক্ষরোপণের মাধ্যমে হলের পরিবেশকে আরও সবুজ, সুন্দর ও নান্দনিক করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম এবং হলের শিক্ষার্থীরা অংশ নেন।

অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি হলের সৌন্দর্য ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে।

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সঙ্গে বৃক্ষরোপণ যুক্ত করা একটি প্রশংসনীয় উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের আরও বেশি করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft