Wednesday, November 11, 2026
বাকৃবির এসভিএসএএইচ'র নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান
11, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি'র (এসভিএসএএইচ) নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান।

আজ বুধবার (১১ নভেম্বর) বাকৃবির শিক্ষক কমপ্লেক্সে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের উপস্থিতিতে ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান দায়িত্ব হস্তান্তর করেন। বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খানসহ ভেটেরিনারি ও পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য দুই অনুষদকে একত্রে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রিকে শিক্ষা-গবেষণায় এগিয়ে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, ২০২৮ সালের জুন মাস পর্যন্ত ডিন হিসেবে দায়িত্ব পালনকালে নতুন এই স্কুলের পথচলাকে সফল, সুন্দর ও অর্থবহ করে তুলতে আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ ও দোয়া একান্তভাবে কামনা করছি। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমেই আমরা এই নতুন প্রতিষ্ঠানকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft