Saturday, October 10, 2026
BASAVA-এর ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
06, Oct 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের 1st BASAVA Pet Summit 2026-এর সমাপনী পর্ব শেষে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. বেগম ফাতেমা জোহারা। এছাড়া প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর সহ-সভাপতি, ডাঃ মোঃ সাদেকুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক, ডাঃ এইচ এম শাহাদৎ সাংগঠনিক সম্পাদক, ডাঃ এইচ এম নাজমুল হক কোষাধ্যক্ষ, ডাঃ মোঃ জাফরুল হাসান শুভ দপ্তর সম্পাদক, ডাঃ এস এম নাহেদুজ্জাহান টুটুল প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ডাঃ মোঃ নূরে আলম আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যান্য পদে নির্বাচিত সদস্যদের নিয়ে মোট ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্বচ্ছ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটি আগামী দুই বছর BASAVA-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের স্মল অ্যানিমেল ভেটেরিনারি পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে কাজ করবে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচন পরিচালনা করেন এসিআই এনিমেল হেলথ-এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. মো. এ. ছালেক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. সফিউল আহাদ সরদার (স্বপন), কনভেনর, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA) ও প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, বিভাগীয় প্রধান, মাৎস্য সম্পদ ব্যবস্থাপনা বিভাগ,চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে দেশের স্মল অ্যানিমেল ভেটেরিনারি সেক্টরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও জ্ঞান বিনিময় এবং ভেটেরিনারিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে পোষা প্রাণীর চিকিৎসা ও ব্যবস্থাপনার মানোন্নয়ন, ভেটেরিনারি পেশার মর্যাদা বৃদ্ধি এবং প্রাণী কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

কমিটি ঘোষণার পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও BASAVA-এর সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও জনকল্যাণমুখী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, 1st BASAVA Pet Summit 2026 গত ০২–০৪ অক্টোবর ২০২৬ কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডে-তে "Advancing Companion Animal Health Through Science, Innovation and Collaboration" প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশের খ্যাতনামা ভেটেরিনারি বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ, ভেটেরিনারিয়ান এবং শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft