Sunday, August 30, 2026

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিকৃবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

15, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা মতিউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. এমদাদুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক, সহ-সভাপতি অধ্যাপক ড. নাজমুল হক, ইউট্যাব সিকৃবি শাখার সভাপতি অধ্যাপক ড. ছিদ্দিকুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. আতাউর রহমান এবং ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জামিল আহমেদ।

সিকৃবি ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১নং যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মো. গোলাম রব্বানী, বাফিল আহমেদ, ফাহাদ ভূঁইয়া, মেহেদী হাসান রতন ও মো. মেসবাহুর রহমান।

এছাড়া আহ্বায়ক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাব্বু প্রামানিক সামিউ, সাদনুন সামী, সাইমুন ইসলাম কবির, নুরুল ইসলাম, রহমতুল্লাহ আল আমিন ইমন ও রিয়াদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, মামুনুর রশীদ, লিখন, নাইম মাহমুদ দ্বীপসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বতাধীন বাংলাদেশ সরকারের সাফল্য  কামনা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft