এগ্রিলাইফ২৪ ডটকম:দেশের অন্যতম শীর্ষস্থানীয় এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল সলিউশন সরবরাহকারী প্রতিষ্ঠান 'চিকস অ্যান্ড ফিডস লিমিটেড' (Chicks & Feeds Limited) আগামী ২০-২২ আগস্ট ২০২৬ তারিখে বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘৭ম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো (IMMEE) ২০২৬’ এবং ‘ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো ২০২৬’-এ অংশ নিতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলায় আধুনিক কৃষি শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষ ও আধুনিকায়ন প্রদর্শনীর মূল লক্ষ্য।
মেলায় আগত উদ্যোক্তা, খামারি এবং দর্শনার্থীদের কৃষি-শিল্পের সার্বিক উন্নয়নে অবদান রাখা তাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে চিকস অ্যান্ড ফিডস লিমিটেড আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে। মেলায় প্রতিষ্ঠানটির স্টলে এসে দর্শনার্থীরা উন্নত ইনকিউবেটর ও হ্যাচারি মেশিনারি, আধুনিক পোল্ট্রি মেশিনারি ও প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা মেশিনারি ও সমাধান এবং বিভিন্ন আধুনিক শিল্প ও প্রযুক্তিগত সমাধান সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে জানার সুযোগ পাবেন।
কৃষি খাতে টেকসই ও লাভজনক অটোমেশন সেবা ছড়িয়ে দিতে মেলা চলাকালীন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতোয়া কনভেনশন সেন্টারের A119 নম্বর বুথে (Stall No: A119) চিকস অ্যান্ড ফিডস লিমিটেডের দক্ষ প্রতিনিধি দল দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।