Wednesday, August 19, 2026

বগুড়ায় শুরু হতে যাচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শিল্প ও প্রযুক্তি প্রদর্শনী ‘আইএমএমইই এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো ২০২৬’

18, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: আগামী ২০ আগস্ট থেকে বগুড়ায় শুরু হতে যাচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শিল্প ও প্রযুক্তি প্রদর্শনী ‘৭ম আইএমএমইই ২০২৬ এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপো ২০২৬’ (7th IMMEE 2026 & Industrial Automation Expo 2026)। তিন দিনব্যাপী এই মেলা চলবে ২২ আগস্ট পর্যন্ত। বগুড়া সদরের স্টেশন রোডের জামিলনগরে অবস্থিত করতোয়া কনভেনশন সেন্টারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজক সংস্থা বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড (বিইপিএল) জানিয়েছে, এবারের প্রদর্শনীতে দেশি-বিদেশি ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিশ্বের ৫টিরও বেশি দেশের আধুনিক প্রযুক্তি ও শিল্প খাতের নানা উদ্ভাবন এখানে প্রদর্শন করা হবে। মেলায় প্রায় ৮ হাজারেরও বেশি ট্রেড ভিজিটর বা ব্যবসায়ী দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

সংশ্লিষ্টরা জানান, উত্তরবঙ্গের শিল্প খাতের আধুনিকায়ন এবং উৎপাদনশীলতা বাড়াতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, উৎপাদন খাতের পেশাজীবী এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি বছরের অন্যতম সেরা একটি মিলনমেলা হতে যাচ্ছে। মেলায় আধুনিক শিল্প যন্ত্রপাতি, অটোমেশন প্রযুক্তি এবং বিভিন্ন উৎপাদনমুখী খাতের সর্বশেষ উদ্ভাবনগুলো সরাসরি দেখার সুযোগ মিলবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft