Tuesday, September 29, 2026
বরিশালে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
28, Sep 2026 | ফোকাস

মো. মেহেদী হাসান (বরিশাল): আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বরিশালে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সাথে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও তথ্যবহুল আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের বিশ্ব জলাতঙ্ক দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে "Stronger Together" বা "একসাথে, আরও শক্তিশালী জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি"।

র‍্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন ডা. মো. মোস্তাফিজুর রহমান (জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল)। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন: জনাব মো. মাহফুজুল হক (পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল)।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল সদর) জুঁই দত্ত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. মো. নূরুল আলম, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার, বরিশাল; ডা. নাসির উদ্দীন আহমেদ উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, বরিশাল;
ডা. শাহরিয়ার কবীর সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল; ডা. সৈয়দ মো. আলতাফ হোসেন উপপরিচালক, মুরগি প্রজনন ও উন্নয়ন খামার, বরিশাল।

সভায় আরও উপস্থিত ছিলেন:  ডা. সুশান্ত দাশ (জেলা ট্রেনিং অফিসার), ডা. মো. সাজেদুল ইসলাম (ডেপুটি চীফ এপিডেমিওলজিস্ট), ডা. কামরুন নাহার কলি (ভেটেরিনারি সার্জন), ডা. মো. ইব্রাহীম খলিল (সিনিয়র সায়েন্টিফিক অফিসার), মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভার শুরুতে সভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এক তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জলাতঙ্ক রোগের লক্ষণ, সংক্রমণ প্রক্রিয়া, প্রতিরোধ এবং সার্বিক ব্যবস্থার নানা দিক বিশদভাবে তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও টিকা নেওয়ার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই কুকুর, বিড়াল, বেজি, শিয়ালসহ অন্যান্য প্রাণীর কামড়ের ক্ষেত্রে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft