Monday, August 17, 2026

বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্য মন্ত্রী

17, Aug 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

নাহিদ বিন রফিক (বরিশাল): করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস- এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে শুরু হলো জাতীয় ফলমেলা ২০২৬।  আজ নগরীর খামারবাড়ির চত্বরে মেলা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রথীন্দ্র নাথ বিশ^াস, কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা ছিমি, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক প্রমুখ।

মেলায়  ডিএই, কৃষি তথ্য সার্ভিস (এআইএস), বারটান এবং এসিআই এগ্রিবিজনেসের ১৪ টি স্টল স্থান পায়। মেলায় আগত দর্শণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। এআইএসের সৌজন্যে মেলায় কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়। 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft