Tuesday, September 22, 2026
বরিশালে মাংস প্রক্রিয়াজাতকারীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
21, Sep 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

মো. মেহেদী হাসান (বরিশাল):মাংসের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে 'মাংস প্রক্রিয়াজাতকারীদের দক্ষতা উন্নয়ন' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) রোজ সোমবার,  সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরিশালের চুইঝাল কনভেনশন সেন্টার, সিএন্ডবি রোডে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল এ প্রশিক্ষণের আয়োজন করে।

দিনব্যাপী এ প্রশিক্ষণে মাংস প্রক্রিয়াজাতকরণের সঙ্গে সরাসরি জড়িত ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মাংস প্রক্রিয়াজাতকরণের আধুনিক পদ্ধতি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদন, সংরক্ষণ, পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা এবং প্রক্রিয়াজাত মাংসের গুণগত মান বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মাহফুজুল হক, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল।  সভাপতিত্ব করেন ডা: মো: মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন :  ডা. নাসির উদ্দীন আহমেদ, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, বরিশাল।

প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: সুশান্ত দাশ, জেলা ট্রেনিং অফিসার, জেলা প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল। এছাড়া ডাঃ মোঃ সাজেদুল ইসলাম, ডেপুটি চীফ ইপিডেমিওলজিস্ট, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এদিকে প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, বরিশাল-এর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে 'সঠিক পদ্ধতিতে গবাদিপশুর দেহ হতে চামড়া ছাড়ানোর নিয়ম ও সংরক্ষণ পদ্ধতি' বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুঁই দত্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল সদর, বরিশাল এবং ডা: কামরুন নাহার কলি, ভেটেরিনারি সার্জন, বরিশাল সদর, বরিশাল।

প্রশিক্ষণে বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে মাংস প্রক্রিয়াজাতকারীদের যথাযথ জ্ঞান, দক্ষতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণের মাধ্যমে মাংসের গুণগত মান বজায় রাখার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।

দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাংস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পান। প্রশিক্ষণটি মাংস প্রক্রিয়াজাতকারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft