Thursday, August 20, 2026

ব্রিতে দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

19, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার টেকসই কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ে “দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন পরিস্থিতি: ক্ষয়, ব্যবহার দক্ষতা এবং নাইট্রোজেন অপচয় অর্ধেকে নামিয়ে আনার সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার আজ ১৯ আগস্ট ২০২৬ বুধবার গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি ড. মো. মনোয়ার করিম খানের সভাপতিত্বে সেমিনারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, দেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এম. জহিরউদ্দীন, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম আলোচনায় অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সেমিনারে ব্রির বিভিন্ন গবেষণা বিভাগ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানগণ, বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ এবং বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেনের ব্যবহার ও ক্ষয়ের বর্তমান চিত্র, নাইট্রোজেন ব্যবহার দক্ষতার নিম্নহার এবং নাইট্রোজেন সারের সুষম ব্যবহার না করার ফলে সৃষ্ট পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কৃষিতে নাইট্রোজেন সারের কার্যকর ব্যবহারের জন্য ধীর-মুক্তি বা ঝষড়-ি জবষবধংব সার যেমন টৎবধ ঝঁঢ়বৎ এৎধহঁষব ও নিম-কোটেড ইউরিয়া, জৈব উপাদান যেমন বায়োচার ও ভার্মিকম্পোস্ট, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (অডউ) পদ্ধতি এবং ন্যানো ইউরিয়া ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। সেমিনারে অংশগ্রহণকারীগণ নাইট্রোজেনের অপচয় ও ক্ষয় হ্রাস, ব্যবহার দক্ষতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে টেকসই কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারকরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft