Monday, October 12, 2026
বর্ণাঢ্য আয়োজনে  শেকৃবি’তে ওরিয়েন্টেশন, স্কলারশিপ ও ওয়ার্ল্ড এগ ডে-২০২৬ উদযাপন
11, Oct 2026 | ফোকাস

শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘ওরিয়েন্টেশন, স্কলারশিপ অ্যান্ড ওয়ার্ল্ড এগ ডে-২০২৬’উদযাপন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমেপøক্সের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের (FASVM) আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, কাজী ফার্মসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ব ডিম দিবসের তাৎপর্য, ডিমের পুষ্টিগুণ এবং সুস্থ জীবনযাপনে ডিমের ভৃমিকা তুলে ধরা হয়। বক্তারা ডিমকে সহজলভ্য ও পুষ্টিকর পপ্রাণিজ আমিষের অন্যতম উৎস হিসেবে উল্লেখ করে জনসাধারণের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের প্রাণিসম্পদ ও পোলট্রি শিল্পের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা, গবেষণা ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ওরিয়েন্টেশন ও স্কলারশিপ কার্যক্রমের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জন, গবেষণায় আগপ্রহ সৃষ্টি এবং পেশাগত দক্ষতা বিকাশে এ ধরেনর উদ্যোগ গুররুত্বপূর্ণ ভৃমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি কৃষি, প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে দক্ষ জনশিক্ত গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের পারস্পরিক সহেযাগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, বিশ্ব ডিম দিবস প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাসে ডিমের অন্তর্ভুক্তি উৎসাহিত করা এবং ডিম উৎপাদন ও পোলট্রি শিল্পের অবদান তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পুষ্টি, শিক্ষা ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft