Sunday, October 11, 2026
চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন
10, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

ক্যাম্পাস ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের উদ্যোগে শিক্ষা সম্মেলন ২০২৬ আয়োজন করা হয়েছে। ১০ অক্টোবর সোমবার সকাল ১০:০০ মিনিটে স্কুল অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।১০ নং শাহজাহান পুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুলের উদ্যোগে শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের নিয়ে শিক্ষা সম্মেলন আয়োজন করা হয়। 

শিক্ষা সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর জনাব মোঃ শাহাদাত হোসেন, সার্ভে ইন্সটিটিউট রাজশাহী এর অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর জনাব সারোয়ার জাহান, নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহনেওয়াজ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা সাবের আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল মতিন। এতে আরো উপস্থিত ছিলেন সচেতন অভিভাবকসহ স্কুল-মাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শিক্ষা সম্মেলন ২০২৬ এ অতিথিবৃন্দ শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গড়ার কথা বলেন। এলাকার শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মাধ্যমে শিক্ষাকে আরো বেগবান করেত এ সম্মেলনে জোর দেয়া হয়। স্থানীয়ভাবে নতুন নতুন এবং মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পরামর্শ দেয়া হয়। আগামীতে যুগোপযোগী ও উৎপাদনমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক তৈরির করতে হবে এমন কথাও অতিথিবৃন্দের আলোচনায় উঠে আসে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুল এ বছর থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সুনামের সাথে পাঠদান করে যাচ্ছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft