Wednesday, November 04, 2026
দাকোপে জেডআরএফের উদ্যোগে ৪০ কৃষকের মাঝে ১৯০টি ফলজ ও বনজ চারা বিতরণ
03, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম:পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষকদের উৎসাহিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর উদ্যোগে খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে। আজ (৩ নভেম্বর) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাভুক্ত (এসডিজি) নির্ধারিত গ্রাম পানখালীতে ৪০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির মোট ১৯০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানের আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম উপস্থিত কৃষকদের চারা রোপণের সঠিক পদ্ধতি, পরিচর্যা ও গাছের যথাযথ বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেন।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় মনিটর (কৃষিবিদ) ড. এস এম ফেরদৌস ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলী মজুমদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল দেব বসাক, এসডিজি প্রতিনিধি মনোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষকদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft