Sunday, September 13, 2026
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
12, Sep 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।আগামী তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ঘরবাড়ি ও আশপাশে জমে থাকা পানি থেকেই এডিস মশার প্রজনন এবং ডেঙ্গুর বিস্তার ঘটে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী প্রত্যাশা  করেন সবাই মিলে আমরা এই দেশকে গড়ে তুলি। প্রত্যেককে যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব।”

তিনি বলেন, শুধু নিজেরা সচেতন হলেই হবে না, আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। ঘরবাড়ি ও এর আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে অন্যদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, সম্মিলিতভাবে সচেতনতা সৃষ্টি এবং নিজ নিজ দায়িত্ব পালন করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft