Tuesday, September 15, 2026
ডেঙ্গু প্রতিরোধে শেকৃবি ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
14, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

শেকৃবি প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থী, পরিবার ও সমাজকে নিরাপদ রাখতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকুন, নিজেকে, পরিবারকে ও সমাজকে নিরাপদ রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাঃ আবুল বাশার। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, শেরেবাংলা হলের প্রভোষ্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীর।

কর্মসূচিতে নিয়মিত বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার আহŸান জানানো হয়। পাশাপাশি দিনের বেলায় মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রæত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগ অত্যন্ত জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft