Tuesday, September 29, 2026
ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপস: পরিচ্ছন্ন সেবায় নাগরিক আস্থার নতুন মাত্রা
28, Sep 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম:নগরবাসীর পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে চালুকৃত ‘ক্লিন কেয়ার’ অ্যাপস নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। গত ৭ জুলাই ২০২৬ অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং ১ আগস্ট ২০২৬ থেকে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়।

​কার্যক্রম শুরুর পর গত দুই মাসে (২৮ সেপ্টেম্বর পর্যন্ত) ক্লিন কেয়ার অ্যাপসের মাধ্যমে সর্বমোট ১,৪৬১টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১,০২০টি অভিযোগ সফলভাবে সমাধান করা হয়েছে এবং অবশিষ্ট ৪৪১টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।

​নাগরিক সন্তুষ্টির দিক থেকে অ্যাপটির গড় রেটিং ৫-এর মধ্যে ৪.৫ এবং ব্যবহারকারীদের ৮৯ শতাংশই ইতিবাচক মতামত প্রকাশ করেছেন। স্বল্প সময়ের মধ্যে এমন প্রতিক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মটির কার্যকারিতা ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রমাণ দেয়।

​অ্যাপটির মাধ্যমে নাগরিকরা সহজে পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা জানাতে পারছেন। প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা ডিএসসিসির জবাবদিহিতা ও সেবার গতি বৃদ্ধি করেছে। গ্রাহকরা ক্লিন কেয়ার অ্যাপস ডাউনলোড লিংক থেকে অ্যাপটি ব্যবহার করতে পারছেন।

​উদ্যোগটি সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, “পরিচ্ছন্ন নগর গঠনে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ক্লিন কেয়ার অ্যাপসের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।”

​অ্যাপসের প্রতি আস্থা রাখার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, সেবা আরও বিস্তৃত করতে ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য নাগরিক সেবাসমূহকে এই অ্যাপের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

​উল্লেখ্য, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিএসসিসি এই ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল সিস্টেমটি চালু করে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft