এগ্রিলাইফ প্রতিনিধি: "পুষ্টির বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে প্রতিদিনের খাদ্যতালিকায় থাকুক ডিম"। সহজলভ্য প্রোটিনের উৎস হিসেবে ডিমকে নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন (RPVDA)। ‘Protein that Powers & Protects’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব ডিম দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সংগঠনটি সর্বসাধারণের নিকট আহ্বান জানায় রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন (RPVDA)। গত শুক্রবার (৯ অক্টোবর) রংপুর শহরে সংগঠনটির উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি, টি-শার্ট বিতরণ, সাধারণ মানুষের মধ্যে ডিম বিতরণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে সংগঠনটি।
ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনে ডিমের গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকরা বলেন, ডিম সহজলভ্য ও পুষ্টিকর প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার মাধ্যমে পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করায় VIP Shahadat Group ও Prio Food-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা, সভাপতি ডা. মো. মাহমুদ হোসেন (Mahmud Hossain) এবং সেক্রেটারি ডা. আশফাক মো. মিলকান (Ashfaq Md Milkan) সহ সংশ্লিষ্ট ভেটেরিনারিয়ানরা।
এ ছাড়া আয়োজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সম্মানিত ভেটেরিনারিয়ান, সহযোগী স্টেকহোল্ডার, খামারি, ফিড মিলার, রংপুরের প্রাইভেট তিস্তা ভার্সিটির ভেটেরিনারি শিক্ষার্থী এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি।
বিশ্ব ডিম দিবসের এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।