Friday, August 21, 2026

দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০ মিনিটে ৪৫টি চারা রোপণ

20, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম:খুলনা, ২০ আগস্ট ২০২৬: জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খুলনার দৌলতপুরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ফুটবল মাঠের চারপাশে মাত্র ১০ মিনিটে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গুণসম্পন্ন ৪৫টি চারা রোপণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোছাঃ রীনা খাতুনের সহযোগিতা ও ব্যবস্থাপনায় এসব চারা রোপণ করা হয়। চারা রোপণ কর্মসূচিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় মনিটর (কৃষিবিদ) ড. এস এম ফেরদৌস, খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ তৌহিদীন ভূঁইয়া, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কৃষিবিদ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ৮ম সেমিষ্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চারা রোপণের পূর্বেই ৪৫টি চারা রোপণের উপযোগী গর্ত প্রস্তুত করে রাখা হয় এবং শিক্ষার্থীরা ১০ মিনিটের মধ্যে ৪৫টি গাছের চারা রোপণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে ড. এস এম ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা একটি নিমের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে চারাগুলোর যথাযথ সংরক্ষণ ও নিয়মিত যত্ন নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft