এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশে গত ২০১২ সাল হতে বিশ্ব ডিম দিবস উৎযাপন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) বিশ্ব ডিম দিবস উৎযাপন করছে। এরই ধারাবিকতায় ভ্যাব দুস্থ অসহায় দরিদ্র রিক্সাচালক এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম করা হয়।
আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীর খামারবাড়ি কৃষি সড়কে বিনামূল্যে এ ডিম বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি উপস্থিত থেকে সকলকে ডিম গ্রহনে উৎসাহিত করেন। অনুষ্ঠানে ডিমের গুনাগুন সম্পর্কে আলোচনা করেন ভ্যাবের সংগ্রামী বিপ্লবী মহাসচিব ডাঃ কবির উদ্দিন আহমেদ। তিনি বলেন প্রতিটি মানুষ দিনে ২ টি কুসুমসহ ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মানুষ রোগাক্রান্ত হবে না।ডিম একটি সুপার ফুড।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান সহ ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।