পুষ্টিবিদ সাইফি নাসির: Aquaculture nutrition গবেষণার জন্য Enzymatic fermentation of soybean meal (EF-SBM) আরও আকর্ষণীয়, কারণ এখানে শুধু fermentation নয় protease, phytase, carbohydrase ইত্যাদি enzyme-mediated bioconversion-কে গবেষণার মূল mechanism হিসেবে ধরা যায়।
Enzymatic fermentation বলতে কী বোঝায়?
সাধারণ soybean meal (SBM)-এর protein ও অন্যান্য complex nutrients-কে microbial enzyme বা exogenous enzyme-এর মাধ্যমে ভেঙে অধিক সহজপাচ্য উপাদানে রূপান্তর করা হয়। এ সময় প্রধানত:
√ Protease/peptidase → protein → peptides + free amino acids
√ Phytase → phytate → available phosphorus + inositol derivatives
√ α-amylase → starch → smaller carbohydrates
√ Cellulase/xylanase → complex fibre → simpler compounds
অর্থাৎ Microbial fermentation → organic acids, peptides ও কিছু functional metabolites তৈরি করতে পারে। Microbial fermentation-এর সময় Bacillus, Lactobacillus, Aspergillus ও yeast ব্যবহারের প্রচলন আছে। এসব microorganism protease, amylase, cellulase ইত্যাদি enzyme উৎপাদন করতে পারে।
Enzymatic fermentation of soybean meal (EF-SBM)-এর সবচেয়ে শক্তিশালী দিক
Enzymatic fermentation of soybean meal (EF-SBM)-এর সবচেয়ে শক্তিশালী দিক হলো এটি শুধু একটি protein source পরিবর্তন করে না বরং SBM-এর nutritional quality, digestibility, anti-nutritional factor (ANF), gut function এবং feed utilization একসঙ্গে উন্নত করার একটি processing strategy হতে পারে। তবে ফলাফল species ও replacement level অনুযায়ী পরিবর্তিত হয়।
EF-SBM-এর শক্তিশালী দিকগুলো হলো
√ Anti-nutritional factors কমানোর ক্ষমতা,
√ Protein digestibility বৃদ্ধি,
√ Phytate degradation ও phosphorus availability,
√ Amino-acid utilization উন্নত করার সম্ভাবনা,
√ Palatability উন্নত করার সম্ভাবনা,
√ Gut health-এর জন্য functional benefit,
√ Digestive enzyme activity ও nutrient absorption,
√ Fishmeal dependency কমানোর সুযোগ,
√ Sustainability ও formulation flexibility,
Enzymatic fermentation of soybean meal (EF-SBM) এর কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা
Enzymatically fermented soybean meal (EF-SBM) fishmeal-এর একটি promising alternative হলেও এটিকে সরাসরি “fishmeal-এর equivalent replacement” হিসেবে দেখলে কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা থাকে।
সীমাবদ্ধের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো
√ Essential amino acid imbalance,
√ ANF পুরোপুরি দূর হয় না,
√ Species-specific tolerance,
√ High inclusion-এ growth/FCR সমস্যা,
√ Palatability,
√ Indigestible carbohydrate/NSP,
√ Enzyme treatment-এর efficiency variable,
√ Processing cost,
√ Batch-to-batch variation,
√ Heat/shear stability,
√ Protein quality ≠ crude protein ,
√ Complete fishmeal replacement,
সুতরাং মূল কথা EF-SBM-এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো fermentation অনেক ANF কমাতে ও digestibility বাড়াতে পারে, কিন্তু fishmeal-এর সম্পূর্ণ nutritional functionality বিশেষ করে amino-acid balance, palatability ও highly digestible animal protein—একাই পুনরুদ্ধার করতে পারে না।
Enzymatic fermentation of soybean meal (EF-SBM)-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা
Fermented SBM-এর benefit সব মাছ ও সব inclusion level-এ একই নয়। EF-SBM-এর মূল শক্তি হলো একটি সস্তা plant protein-কে enzymatic bioprocessing-এর মাধ্যমে অধিক digestible, lower-ANF এবং potentially gut-functional protein ingredient-এ রূপান্তর করে fishmeal dependency কমানোর সুযোগ।
Enzymatic fermentation of soybean meal (EF-SBM) এর প্রভাব মাছের প্রজাতিভেদে
Enzymatic fermentation of soybean meal (EF-SBM) মাছের প্রজাতিভেদে growth, FCR, digestibility, gut health ও immunity-তে ভিন্ন প্রভাব ফেলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—একটি species-এ যে inclusion level ভালো কাজ করে, অন্য species-এ সেটি একইভাবে কাজ নাও করতে পারে।
মাছের response সম্ভাব্য প্রভাব
√ Growth: ANF কমে ও digestibility বাড়লে WG/SGR বাড়তে পারে।
√ FCR : Protein utilization উন্নত হলে FCR কমতে পারে।
√ Feed intake: Palatability উন্নত হলে intake বাড়তে পারে।
√ Gut morphology: Villi/microvilli ও intestinal integrity উন্নত হতে পারে
√ Gut microbiota: Beneficial microbial population ও microbial diversity পরিবর্তিত হতে পারে।
√ Digestive enzymes:
Amylase, protease ইত্যাদির activity পরিবর্তিত/বাড়তে পারে।
√ Immunity : Innate immune response ও antioxidant capacity উন্নত হতে পারে।
√ Disease resistance: Gut/immune improvement-এর মাধ্যমে সম্ভাব্য উন্নতি হতে পারে।
√ High Inclusion: Amino-acid imbalance, residual ANF বা digestibility সমস্যায় growth/FCR খারাপও হতে পারে
Species-specific পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ:
১.Carnivorous/marine fish: যেমন trout, turbot, seabass, grouper এদের ক্ষেত্রে plant protein tolerance তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ। কিছু গবেষণায় EF-SBM ব্যবহার করে fishmeal replacement সম্ভব হয়েছে, কিন্তু বেশি replacement-এ growth বা protein efficiency কমতে পারে। Meta-analysis-এ carnivorous marine species-এ fermented plant protein ব্যবহারে SGR ও PER কমার প্রবণতা পাওয়া গেছে।
২.Freshwater omnivorous/herbivorous fish: যেমন tilapia ও carp এরা সাধারণত plant protein-এর প্রতি তুলনামূলকভাবে বেশি অভিযোজিত। তবে এখানেও amino-acid balance, ANF এবং inclusion level গুরুত্বপূর্ণ।
৩.Catfish: Yellow catfish-এর 2026 সালের একটি গবেষণায় EF-SBM ব্যবহারে intestinal health, microbiota এবং কিছু metabolic/immune parameters উন্নত হয়েছিল। Low inclusion treatment-এ feed intake ও weight gain-ও control-এর তুলনায় বেশি ছিল। তবে higher inclusion-এ কিছু digestive/biochemical response কমে যায়।
Enzymatic fermentation of soybean meal (EF-SBM), Gut health-এর দিকটি বিশেষভাবে আকর্ষণীয়
এখানেই EF-SBM-এর একটি বড় research advantage আছে। যেমন Raw SBM
→ Trypsin inhibitor + phytate + antigenic proteins + oligosaccharides
→ intestinal stress
→ nutrient absorption সমস্যা
Enzymatic fermentation SBM
→ ANF degradation
→ protein hydrolysis
→ peptides বৃদ্ধি
→ improved digestibility
→ better intestinal environment
→ improved gut barrier/microbiota
→ potentially better growth & immunity
তবে “বেশি fermentation = বেশি ভালো” নয়। Enzymatically fermented soybean meal (EF-SBM) দিয়ে fishmeal সম্পূর্ণ 100% প্রতিস্থাপন করা বৈজ্ঞানিকভাবে সম্ভব হতে পারে কিছু নির্দিষ্ট species ও formulation-এ, কিন্তু সাধারণভাবে এটিকে universal বা সরাসরি 100% fishmeal replacement strategy হিসেবে ধরা এখনো যথেষ্ট যুক্তিসংগত নয়। 100% replacement আকর্ষণীয় এই কারণে EF-SBM সাধারণ soybean meal-এর কিছু বড় সমস্যা কমাতে পারে, যেমন
Enzymatic fermentation
→ protein hydrolysis
→ phytate/trypsin inhibitor ও অন্যান্য ANF কমানোর সম্ভাবনা
→ ছোট peptides বৃদ্ধি
→ digestibility উন্নতি
→ gut environment/microbiota উন্নতির সম্ভাবনা
→ fishmeal dependency কমানো
কোন দেশে Enzymatic fermentation of soybean meal (EF-SBM) 100% replacement সম্ভব হয়েছে
১. China: Macrobrachium nipponense (oriental river prawn) তে 100% EF-SBM replacement পরীক্ষা করা হয়েছিল; 100% treatment-এ growth control-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেনি, তবে disease challenge-এ immunity-related সমস্যা দেখা যায়।
২. Thailand: Litopenaeus vannamei (white shrimp) এতে 100% EF-SBM replacement diet পরীক্ষা করা হয়েছিল।
৩.India:Labeo rohita 100% treatment ছিল। 2025 সালের গবেষণায় 100% replacement পরীক্ষা করা হয়; ফলাফল অনুযায়ী 50% replacement পর্যন্ত growth/immunity ভালোভাবে বজায় ছিল, তাই 100% কে optimal বলা যায়নি।
৪.Egypt: Tilapia সহ বিভিন্ন species Fishmeal-free/very high plant-protein diets নিয়ে গবেষণা আছে কিন্তু এগুলোকে সরাসরি 100% EF-SBM replacement হিসেবে generalize করা হয়নি।
৫.Japanese seabass-এ study conclusion ছিল ideal digestible amino-acid profile বজায় রেখে EF-SBM দিয়ে dietary FM-এর 25% পর্যন্ত replacement করা সম্ভব।
Enzymatic fermentation of soybean meal (EF-SBM) এর বাংলাদেশের গবেষণার তথ্যাবলি
বাংলাদেশের সঙ্গে সরাসরি সম্পর্কিত fermented soybean meal–ভিত্তিক fish-feed research পাওয়া গেছে, তবে একটি গুরুত্বপূর্ণ distinction আছে। যেমন বাংলাদেশে fermented soybean meal ব্যবহার করে fish-feed formulation গবেষণা হয়েছে কিন্তু নির্ভরযোগ্য literature পাওয়া গেছে সেখানে commercial Bangladeshi fish-feed factory-তে enzymatically fermented soybean meal দিয়ে fishmeal সম্পূর্ণ প্রতিস্থাপন করে commercial feed উৎপাদনের প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)-এর একদল গবেষক juvenile silver barb ( Barbonymus gonionotus)-এ fermented soybean meal নিয়ে গবেষণা করেছেন। গবেষণাটি 2021 সালে Frontiers in Nutrition-এ প্রকাশিত হয়। তাদের গবেষণায়: Raw soybean meal (SM) এবং fermented soybean meal (FSM) ব্যবহার করা হয়। Fishmeal replacement নয়, বরং partial replacement পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশে fermented soybean meal → fishmeal replacement নিয়ে সরাসরি fish-feeding research হয়েছে কিন্তু enzymatic fermentation of soyabean meal দিয়ে কোনো গবেষণা করা হয়নি।
Enzymatic fermentation of soybean meal (EF-SBM) 100% replacement সম্ভব কি না বাংলাদেশে, এই প্রশ্নের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো গবেষণার করার প্রশ্ন
বিশেষ করে লক্ষ্যনীয় commercial fish feed formulation এ 100% replacement-কে লক্ষ্য না করে maximum nutritionally sustainable replacement level নির্ধারণ করা যা বেশি বৈজ্ঞানিক ও ব্যবহারিক। কারণ 2026 সালের yellow catfish গবেষণাতেও fermented soybean meal ব্যবহারে growth ও intestinal health উন্নতির evidence পাওয়া গেলেও সেটি ছিল fishmeal–soybean meal mixture-এর substitution, সরাসরি 100% fishmeal replacement নয়। সুতরাং: EF-SBM দিয়ে 100% fishmeal replacement একটি excellent experimental hypothesis, কিন্তু আগাম commercial recommendation নয়। Species, fish size, fermentation method, enzyme combination, amino-acid balancing এবং palatability এই পাঁচটি বিষয় প্রমাণ না করে 100% replacement দাবি করা ঠিক হবে না।
কেনো Enzymatic fermentation of soybean meal (EF-SBM) বাংলাদেশের জন্য সম্ভাবনা
বাংলাদেশের প্রেক্ষাপটে Enzymatic fermentation of soybean meal (EF-SBM)-এর fish-feed formulation-এ সম্ভাবনা যথেষ্ট বেশি, বিশেষ করে partial or full fishmeal replacement হিসেবে। তবে এখনই 100% fishmeal replacement-কে commercial recommendation বলা বৈজ্ঞানিকভাবে যথেষ্ট হবে না যতোক্ষণ না পর্যন্ত বাংলাদেশের EF-SBM এর গবেষণা না হবে। বাংলাদেশের জন্য সম্ভাবনা কেন ভালো?
Fishmeal-এর cost ও availability সমস্যা, বাংলাদেশে soybean meal ইতিমধ্যে পরিচিত feed ingredient, বাংলাদেশেই fermented SBM-এর fish-feed evidence আছে কিন্তু বিশদ আলোচনা নেই।
প্রাথমিকভাবে omnivorous freshwater species-এ সম্ভাবনা বেশি বলে গবেষণা করা যুক্তিযুক্ত, যেমন Rohu, Catla, Mrigal, Tilapia, Silver barb, Pangas, Koi ইত্যাদি।
লেখক, গবেষক ও অ্যাকোয়াকালচার নিউট্রিশনিষ্ট, ঢাকা, বাংলাদেশ
হোয়াটসঅ্যাপঃ +৮৮০১৭৬২০১৯৩৪৩
ইমেইলঃ saifinasir9343@gmail.com