Sunday, August 30, 2026

ফরিদপুরে আকস্মিক সার ডিলার পয়েন্ট পরিদর্শন করলেন কৃষি মন্ত্রী

29, Aug 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:আজ (২৯ আগস্ট ২০২৬) ফরিদপুর সদর উপজেলার আদমপুর বেড়িবাঁধ এলাকায় পৌরসভার সার ডিলার পয়েন্ট আকস্মিক  পরিদর্শন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সরকারি সফরকালে পথিমধ্যে গাড়ি থামিয়ে তিনি সদর উপজেলার এ ডিলার পয়েন্ট পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রী সার বিক্রি ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ডিলারের সঙ্গে কথা বলেন।

সার ডিলার পয়েন্ট  ও কীটনাশকের দোকান পরিদর্শনকালে মন্ত্রী ডিলারদের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে-এমন কীটনাশক বিক্রির ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি কৃষকদের প্রয়োজন অনুযায়ী নিরাপদ, কার্যকর ও অনুমোদিত কীটনাশক ব্যবহারের পরামর্শ দেন।

এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গেও কথা বলেন কৃষি মন্ত্রী। কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, দেশে প্রয়োজনীয় সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি ডিলারদের যথাযথ নিয়ম মেনে কৃষকদের কাছে সার বিক্রি এবং সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রহিম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মোঃ খোরশেদ আলম, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft