Monday, August 10, 2026

ফ্যাসিস্টমুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তর গড়ার অঙ্গীকার ভ্যাবের

06, Aug 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:আজ ৫ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১০টায় রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে ‘স্টুডেন্টস অ্যান্ড পিপলস আপরাইজিং ডে’ (Students and Peoples Uprising Day) উপলক্ষ্যে ভেটেরিনারি ডক্টরস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব), ঢাকা মহানগর শাখার আয়োজনে এক বিশেষ আলোচনা সভা, সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পেশাগত অধিকার সুরক্ষা এবং সার্বিকভাবে দুর্নীতি, শোষণ ও ফ্যাসিস্টমুক্ত এক প্রাণিসম্পদ অধিদপ্তর গড়ে তোলার বিষয়ে ভেটেরিনারিয়ানদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা উল্লেখ করেন যে, ছাত্র-জনতার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও সামাজিক মর্যাদা সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। জুলাই ও গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে এ সময় অনেক বক্তাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। দেশের সাধারণ মানুষের জন্য এক সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রাণিসম্পদ খাত যেন কার্যকর অবদান রাখতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেষ্ট থাকার তাগিদ দেওয়ার পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে পুরোপুরি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং রপ্তানিমুখী করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ভ্যাবের সিনিয়র সহসভাপতি ডাঃ আব্দুর রহিম এবং স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ কবির উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাব-এর যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শাহাদাত হোসেন চঞ্চল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহ মোঃ মুনিরুর রহমান, এ্যাব-এর যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ ড. শফিকুর রহমান (শফিক) এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ বয়জার রহমান।

আলোচনায় আরও অংশ নেন ডাঃ আব্দুল মান্নান, ডাঃ তারেক আহমেদ, ডাঃ হারুনুর রশিদ,  ডাঃ রেজাউল করিম মিয়া (মনি),  ডাঃ শামীম আহমেদ তুষার, ডাঃ আল-আমিন, ডাঃ মোঃ ইউনুছ আলী, ডাঃ মোঃ আলমগীর হোসেন, ডাঃ সাখাওয়াত হোসেন, ডাঃ মাকসুদুর রশিদ, ডাঃ বেগম শামসুন্নাহার, ডাঃ আতিকুর রহমান, ডাঃ এইচ এম নাজমুল হক প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ডঃ হারুনুর রশিদ ও মোজাম্মেল হক খান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডাক্তার দেওয়ান ইবনে আব্দুর রাব্বি। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ শাহজাহান সাজু।

ভ্যাবের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভেটেরিনারি চিকিৎসক ও কর্মকর্তার উপস্থিতিতে ডাঃ শাহাদাত হোসেন পারভেজের পরিচালনায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft