Thursday, November 12, 2026
হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায়
12, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম:কমের চেয়েও কম- ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী লেনদেনের সুযোগ তৈরি করলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা প্রতি হাজারে মাত্র ১১.৯৯ টাকা ক্যাশ আউট চার্জে (*শর্ত প্রযোজ্য) টাকা উত্তোলনের সুবিধা পাবেন। 

দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড (উপায়) শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় আকর্ষণীয় চার্জ প্রদান করে আসছে। NPSB-এর মাধ্যমে উপায় -এ টাকা নিয়ে UCB ATM থেকে ক্যাশ আউট চার্জ শূন্য, সেন্ড মানি ফ্রি-সহ ফান্ড ট্রান্সফার ও অন্যান্য সেবায় ইতোমধ্যে বাজারের সর্বনিম্ন বা প্রতিযোগীতামূলক চার্জের সুবিধা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।

উপায়ের ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইন গ্রাহকদের নিয়মিত লেনদেনকে অধিকতর সাশ্রয়ী করার পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়াবে বলেও প্রত্যাশা করা যাচ্ছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft