Saturday, November 21, 2026
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
20, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

‎ক্যাম্পাস ডেস্ক:‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব অপরিসীম। দেশের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময়  তিনি বর্তমান সরকারের গৃহীত সকল উন্নয়নমূলক কর্মসূচির প্রতি সাধুবাদ জানান এবং এর যথাযথ বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সবশেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

‎আলোচনা সভায় অন্যান্য বক্তারাও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁরা দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বাদ জুমা ভাঙাপুল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মাহমুদাবাদ হাফিজিয়া এতিমখানার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft