Sunday, October 18, 2026
ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের বার্ষিক বিক্রয় সমাপনী অনুষ্ঠান ২০২৫-২৬ অনুষ্ঠিত
17, Oct 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম: আদিয়ান এগ্রো লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের উদ্যোগে বার্ষিক বিক্রয় সমাপনী অনুষ্ঠান ২০২৫-২৬ গত ১২ , ১৩ ও ১৪ অক্টোবর ২০২৬ তারিখে কক্সবাজারের হোটেল লং বিচে (Hotel The Long Beach) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রায় ১০০ জন বিক্রয় প্রতিনিধি, টিম লিডার ও টেকনিক্যাল টিমের সদস্য অংশগ্রহণ করেন। বিগত অর্থবছরের বিক্রয় কার্যক্রম পর্যালোচনা, অর্জন ও সীমাবদ্ধতা বিশ্লেষণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দলীয় চেতনা জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের প্রথম দিন কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন খেলাধুলা ও টিম বিল্ডিং কার্যক্রমের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগতভাবে কাজ করার মানসিকতা আরও সুদৃঢ় হয়।

দ্বিতীয় দিনে দিনব্যাপী কর্মসূচিতে ২০২৫-২৬ অর্থবছরের বিক্রয় কার্যক্রম ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হয়। পাশাপাশি নতুন অর্থবছরের বাজেট ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। এ সময় বিগত অর্থবছরে উল্লেখযোগ্য অবদান রাখা সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। কর্মীদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাঁদের উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. প্রতীক কান্তি রায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

কোম্পানির কমার্শিয়াল ডিরেক্টর শফিকুল ইসলাম বিতরণব্যবস্থার উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে বক্তব্য দেন। তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আরও সুসংগঠিত ও কার্যকর বিতরণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অর্জন ছিল ডা. মো. ইউসুফ আলীর জেনারেল ম্যানেজার (General Manager) পদে পদোন্নতি। তাঁর এ পদোন্নতি প্রতিষ্ঠানের সাংগঠনিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে কোম্পানির চেয়ারম্যান ডা. মো. জামিল হোসাইন সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বিক্রয়, বাণিজ্যিক ও টেকনিক্যাল টিমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, আস্থা, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি “One Team, One Dream-Rise Together, Win Together” স্লোগানকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য আসে সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন লক্ষ্য অর্জনের মানসিকতা থেকে। দলের প্রতিটি সদস্যের অবদানকে মূল্যায়ন করে একসঙ্গে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেড ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উৎসাহ-উদ্দীপনা, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনায় পরিপূর্ণ এ আয়োজনের মধ্য দিয়ে ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেড নতুন অর্থবছরে আরও গতিশীল, সুসংগঠিত ও পরিকল্পিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে। চেয়ারম্যানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বার্ষিক বিক্রয় সমাপনী অনুষ্ঠান ২০২৫-২৬-এর সফল সমাপ্তি ঘটে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft