সিকৃবি প্রতিনিধি:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিট। আজ শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব পবিত্র হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কর্মজীবনের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা, উন্নয়ন ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে ইউট্যাব সিকৃবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।