Monday, November 16, 2026
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘সেরা রাঁধুনির লড়াই’
15, Nov 2026 | ফোকাস

চমকপ্রদ রেসিপি তৈরি করে জিতে নেওয়ার সুযোগ আকর্ষণীয় পুরস্কার
এগ্রিলাইফ২৪ ডটকম:জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেরা রাঁধুনির লড়াই’ শীর্ষক রান্না প্রতিযোগিতা। আগামী ২৭ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো সৃজনশীল রান্নার মাধ্যমে মুরগি ও ডিমের পুষ্টিগুণ, ব্যবহার এবং বহুমুখী খাদ্যসম্ভাবনা তুলে ধরা। একই সঙ্গে রান্নাপ্রেমীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মুরগি ও ডিমের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিজস্ব সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় দেওয়ার সুযোগ থাকবে। মুরগি ও ডিম দিয়ে তৈরি ব্যতিক্রমী রেসিপির মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের রান্নার নৈপুণ্য তুলে ধরতে পারবেন। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা রহমান, ভাইস প্রেসিডেন্ট, জিয়াউর রহমান ফাউন্ডেশন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে মুরগি ও ডিম দিয়ে তৈরি রেসিপিসহ নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং রেসিপির ছবি পাঠাতে হবে। আবেদন পাঠানো যাবে WhatsApp নম্বর ০১৭১২০০৫০৫৬ অথবা ই-মেইল bpicc.poultry@gmail.com ঠিকানায়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনের মধ্য দিয়ে দেশের রান্নাশিল্পে নতুন প্রতিভা তুলে ধরার পাশাপাশি মুরগি ও ডিমভিত্তিক বৈচিত্র্যময় খাদ্য প্রস্তুতিতে সাধারণ মানুষের আগ্রহ বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

আগ্রহী প্রতিযোগীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের সেরা রেসিপি পাঠিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft