এগ্রিলাইফ২৪ ডটকম:ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভেটেরিনারি ডক্টরস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ভ্যাবের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানান এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁদের অবদান স্মরণ করেন।
ভ্যাব এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ভ্যাবের নেতৃবৃন্দ দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে, নেতৃবৃন্দ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র এবং সার্বিক কল্যাণ কামনা করেন।