এগ্রিলাইফ২৪ ডটকম: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে গঠিত ‘প্রচার ও প্রকাশনা’ সাব-কমিটির সভা আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহকে সফল ও ব্যাপকভাবে জনগণের কাছে তুলে ধরতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সপ্তাহব্যাপী কর্মসূচির প্রচার ও প্রকাশনা কার্যক্রম, প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের ব্যবস্থা, পোস্টার-ব্যানার-লিফলেটসহ বিভিন্ন প্রচার সামগ্রী প্রস্তুত এবং সময়োপযোগী ভিডিও ও ডকুমেন্টারি, কনটেন্ট তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ডা. সাখওয়াত হোসেন, উপপরিচালক (মানব সম্পদ উন্নয়ন), প্রাণিসম্পদ অধিদপ্তর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ হুমায়ুন-অর-রশিদ,ডা. মনিরুজ্জামান তরফদার, ডা. আবু সাঈদ মোঃ আব্দুল হান্নান. ডা. আব্দুল করিম, ডা. মোঃ নজরুল ইসলাম, ডা. মোঃ আব্দুল ওয়ারেছ, ডা. মোসাঃ কারবিন নেসা, ডা. এ.কে.এম. রফিকুল হাসান, ডা. তানজিলা জাফরীন তানভী, ডা. আরিফা নাসরীন, ডা. দীপ্তি রানী পাল, ডা. মোঃ আমিনুল হক, ডা. মোঃ মউদ্দুর রহমান খান, জনাব মোঃ সফিকুর রহমান, জনাব রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাগন।
এছাড়া বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ), এনিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব), ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়াপসা-বিবি), ফিয়াবা এবং ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিড্যাব)-এর প্রতিনিধিরাও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর প্রচার কার্যক্রমকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।