Thursday, November 19, 2026
জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে ‘শিশিরে শীতবরণ’ উৎসব অনুষ্ঠিত
18, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

ক্যাম্পাস প্রতিনিধি:জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচ ‘অদম্য ৩৩’-এর উদ্যোগে শীতকে বরণ করে নিতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী উৎসব ‘শিশিরে শীতবরণ’।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে কেক কেটে উৎসবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ঋতুবৈচিত্র্য ও লোকজ সংস্কৃতি আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নবান্ন ও পিঠাপুলির ঐতিহ্যকে ধারণ করে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও শেকড়ের প্রতি ভালোবাসা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি বিকাশে সহায়তা করে।

দিনব্যাপী এ আয়োজনে বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের আবহে বিভিন্ন রকমের সুস্বাদু পিঠাপুলির আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, আনন্দঘন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. মারুফ হোসেন, আইন বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইমামুনুর রহমান, সহযোগী অধ্যাপক মো. আব্দুল করিম, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক মো. সাইফুজ জামান, মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও আইন বিভাগের কোঅর্ডিনেটর শাকিলা সুলতানা স্মৃতি, ইসরাত জাহান, মোঃ তানভীর রহমান, মো. আসিবুল হোসাইন এবং নাফিয়া সুলতানা নিতু।

উৎসবজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের মতে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ঋতুভিত্তিক উৎসবের চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft