Thursday, August 27, 2026

জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত: নাতে রাসুল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

26, Aug 2026 | ইসলাম ও জীবন

নিজস্ব প্রতিবেদক:উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ নাতে রাসুল (সা.) পরিবেশনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক আব্দুর রহিম এবং সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমানের কন্যা মাইমুনা আবেগঘন ও সুরময় কণ্ঠে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) প্রফেসর ড. জসিম উদ্দিন, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মশহুর উজ জামান, পরিচালক (অর্থ) ইনামুল কবির। এছাড়াও মানবিক ও সামাজিক অনুষদের ডিন মোঃ মারুফ হোসেন, প্রক্টর ইমামুনুর রহমান, সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান, আইন বিভাগের কো-অর্ডিনেটর শারমিন সুলতানা স্মৃতি, ব্যাবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন, প্রভাষক তানভীর আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাইফুজ্জামান সহ  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা ও নাত পরিবেশনা শেষে বিশ্ববিদ্যালয় জামে মসজিদের পেশ ইমামের পরিচালনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের তৌফিক কামনা করা হয় এবং দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয় পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ প্রার্থনা করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft