Monday, August 10, 2026

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সিকৃবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

06, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকবৃন্দের পৃষ্ঠপোষকতায় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রব্বানী, মেহেদী হাসান রতন, আব্দুর রাকিব ও ছাত্রদলের সদস্য রাব্বু প্রামানিক সামিয়্যু, আবুজার গাফারিয়া আসিফের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সাদা দলের সেক্রেটারি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সহ-সভাপতি অধ্যাপক ড. নাজমুল হক, সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহবুব ইকবাল এবং সাবেক সভাপতি অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য নুরুল ইসলাম, সাইমুন, মুক্তার হোসেন, মামুনুর রশিদ, নকিবুর রহমান, নির্ঝর সরকারসহ সাধারণ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft