Friday, October 16, 2026
জয়পুরহাটে সেইফ ফিড খামারী মেলা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিলেন ২০০ মৎস্য ও পোল্ট্রি খামারি
15, Oct 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

‘এসো নির্ভেজাল খাদ্যে স্বপ্ন পূরণ করি’ স্লোগানে মৎস্য ও পোল্ট্রি খামারিদের মিলনমেলা
এগ্রিলাইফ২৪ ডটকম:জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মনঝাড় বাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সেইফ ফিড খামারী মেলা-২০২৬’। এতে ১৫০ জন মৎস্য খামারি ও ৫০ জন পোল্ট্রি খামারিসহ মোট ২০০ জন খামারি অংশগ্রহণ করেন। মৎস্য ও পোল্ট্রি খাতের খামারিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা তৈরি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা বিনিময়ের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

‘এসো নির্ভেজাল খাদ্যে স্বপ্ন পূরণ করি’ স্লোগানকে সামনে রেখে সেইফ ফিডের উদ্যোগে মেলাটির আয়োজন করে আর বি এগ্রো লিমিটেড, কেজিএস গ্রুপ, উত্তরা, ঢাকা। আয়োজনে সার্বিক সহযোগিতা করে স্থানীয় পরিবেশক মেসার্স রাইসি ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রুহুল মাহবুব নাহিদ।

মেলায় সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড ও কেজিএস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কারিগরি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কৃষিবিদ মো. মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং); মো. আনোয়ার সাদাত, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং), নর্দার্ন জোন; পুষ্টিবিদ সাইফি নাসির, অ্যাকুয়া নিউট্রিশন অ্যান্ড অ্যাকুয়াকালচার, কেজিএস গ্রুপ; মো. আব্দুর রাজ্জাক, ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং), বগুড়া রিজিওন; ফয়সাল ইবনে শফিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং), জয়পুরহাট; এবং ডা. বাপ্পি শমীম, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল), বগুড়া রিজিওন।

মৎস্য ও পোল্ট্রি খাতের খামারিদের অংশগ্রহণে আয়োজিত এ মেলা খামারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ের একটি সুযোগ তৈরি করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে খামারিদের পেশাগত অভিজ্ঞতা বিনিময়, মানসম্মত ফিড ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং মৎস্য ও পোল্ট্রি উৎপাদন ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

খামারিদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের চাহিদা ও অভিজ্ঞতা সম্পর্কে জানার মাধ্যমে দেশের মৎস্য ও পোল্ট্রি খাতের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে মেলাটি অনুষ্ঠিত হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft