Monday, August 24, 2026

খামার আধুনিকায়নে কাজী ফার্মস ও চিকস অ্যান্ড ফিডস: পঞ্চগড়ে ‘অটোমেটিক এগ নেস্ট সিস্টেম’ চালু

23, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম:পঞ্চগড়ে কাজী ফার্মস গ্রুপের একটি ব্রিডার ফার্মে (Breeder Farm) অত্যাধুনিক ‘অটোমেটিক এগ নেস্ট সিস্টেম’ (Automatic Egg Nest System) এর ইনস্টলেশন ও কমিশনিং সফলভাবে সম্পন্ন করেছে চিকস অ্যান্ড ফিডস লিমিটেড (Chicks & Feeds Limited)। প্রকল্পটিতে তাইওয়ানের খ্যাতনামা ব্র্যান্ড ‘কেএইচআই’ (KHI)-এর উন্নতমানের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। চিকস অ্যান্ড ফিডস-এর দক্ষ কারিগরি তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় পুরো কাজটি পরিচালনা করা হয়।

আজ, ২৩ আগস্ট ২০২৬ তারিখে সফলভাবে কাজ শেষ করে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে কাজী ফার্মস গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজী ফার্মস গ্রুপের মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠানের খামার আধুনিকীকরণ যাত্রার অংশ হতে পেরে চিকস অ্যান্ড ফিডস লিমিটেড অত্যন্ত গর্বিত।

এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করার পেছনে বিশেষ অবদান রাখায় চিকস অ্যান্ড ফিডস টিমের কামাল হাওলাদার এবং কেএইচআই (KHI)-এর মিস্টার লিয়াং-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ডিম ব্যবস্থাপনায় অটোমেশন আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft