Monday, August 10, 2026

খামারীর পাশে একসাথে

07, Aug 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ২৪ ডটকম:সম্প্রতি খুলনা জেলার রপসা উপজেলায় ব্লুমার্ক টেকনোলজী এর আয়োজনে চিংড়ি চাষের উপর মাঠ পর্যায়ের এক কর্মশালা এবং মাটি ও পানির গুনগত মান নির্নয়ের উপর প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। কোম্পানি মনে করে চিংড়ি খামারিরাই প্রকৃত নায়ক এবং নায়কদের চিংড়ি চাষে কিছু সমস্যা থাকে, তাদের একজন প্রকৃত গাইড দরকার, গাইড নায়কদের জন্য পরিকল্পনা তৈরি করে, নায়ক বা খামারীরা পরিকল্পনা বাস্তবায়ন করে, নায়করা/খামারীরা অসফলতা থেকে মুক্ত হয় এবং সর্বশেষ নায়ক/খামারীরা সফলতা অর্জন করে।  

ব্লুমার্ক টেকনোলজী এর সি ই ইউ (ও পরিচালক) জনাব মনছুর আলম দীপু মনে করেন, পন্য বিক্রয় প্রকৃত উদ্দেশ্য নয়  বরং খামারীদের চাষ পুকুরের সমস্যার অনুসদ্ধান করা এবং সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সেবা প্রদাই টেকসই চিংড়ি উৎপাদনের অন্যতম হাতিয়ার। 

জনাব মনছুর আলম দীপু  বাংলাদেশের চিংড়ি ও মাছ চাষ উন্নয়নে বাধা বিশ্লেষন ও টেকসই উন্নয়ে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে খামারীদের সেবা প্রদান করে সর্বদা খামারীদের পাশে থাকতে পারলে নিজেকে সৌভাগ্যমান মনে করেন। 

অনুষ্ঠানে ব্লুমার্ক মার্ক টেকনোলজী মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft