Monday, August 17, 2026

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন

16, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

গ্র্যান্ড চ্যাম্পিয়ন জিতে নিলেন থাইল্যান্ডের টিকেট!
এগ্রিলাইফ২৪ ডটকম:ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ আইডিএলসি কিকস্টার্ট ৩.০ আয়োজন করে আইডিএলসি ফাইন্যান্স। রোমাঞ্চকর এ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার প্রদানে আজ ১৬ আগস্ট গুলশানের লেকশোর হাইটস হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠান আয়োজন করে আইডিএলসি।

প্রতিযোগিতার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে মো আতিকুল ইসলাম রাব্বি জিতে নিয়েছেন থাইল্যান্ডের দু’টি বিমান টিকেট। এছাড়াও বিভিন্ন গেম উইক ও নকআউট পর্বের মোট ৩৫ জন বিজয়ীর হাতে তুলে দেয়া হয় ই-বাইক, অ্যান্ড্রয়েড টিভি, ড্রোন, স্মার্ট প্রজেক্টর, স্মার্ট ব্যান্ড, ওয়্যারলেস হেডফোন, স্মার্ট ট্যাবলেট ও পোর্টেবল অডিও স্পিকার-সহ নানা আকর্ষণীয় পুরস্কার।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রুপ সিএফও মাসুদ করিম মজুমদার, হেড অফ অপারেশনস ইন্দ্রজিৎ মল্লিক, হেড অফ ট্রেজারি নুরুল করিম পাটোয়ারী, চিফ টেকনোলজি অফিসার মো নুরুল আলম জুয়েল সহ আইডিএলসি’র অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

ফুটবল বিশ্বকাপ চলাকালে সারা দেশ থেকে প্রায় ৩ লাখ ফুটবলপ্রেমী কিকস্টার্ট ৩.০-এ অংশ নেন। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের সময় আয়োজিত যথাক্রমে কিকস্টার্ট ১.০ ও কিকস্টার্ট ২.০-এর সাফল্যের ধারাবাহিকতায় এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সহায়তায় বিশেষ আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমী তরুণ শিক্ষার্থীদের কিকস্টার্টের সাথে সম্পৃক্ত করা হয়। খেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে আর্থিক পরিকল্পনার মৌলিক ধারণাগুলো আরো সহজ করে তোলাই ছিল এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদেরকে টুর্নামেন্টের সাথে সামঞ্জন্স্য রেখে একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রতি সপ্তাহে সেরা দল গঠন, কৌশলগতভাবে খেলোয়াড় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত নিতে হয়। এর মাধ্যমে তারা বাস্তব জীবনেও যথাযথ আর্থিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং কার্যকর আর্থিক সিদ্ধান্ত গ্রহণের চর্চা করেন।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, “জনপ্রিয় একটি আয়োজনের সাথে একই সময়ে তরুণদের কাছে আর্থিক পরিকল্পনার ধারণাকে সহজ ও আকর্ষণীয় করে তোলাই আইডিএলসি কিকস্টার্ট-এর লক্ষ্য। আমরা আশা করি, এই আয়োজনটি অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একই ধরনের শৃঙ্খলা, পরিকল্পনা ও কৌশলগত চিন্তাভাবনা প্রয়োগে উৎসাহিত করবে।”
 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft