Monday, November 16, 2026
কৃষি তথ্য সম্প্রসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ
15, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সাবরিনা আফরোজ: কৃষি তথ্য ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের আরও গতিশীল কার্যক্রম ও যুগোপযোগী করার লক্ষে কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়,ঢাকা এর উদ্যোগে ”কৃষি তথ্য প্রযুক্তি ও সম্প্রসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তুলা ভবন, কৃষি খামারসড়ক,ফার্মগেট, ঢাকায় ১১ও ১২ নভেম্বর ২০২৬ আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো: মসীহুর রহমান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। 

প্রশিক্ষণে কৃষি তথ্য ও প্রযুক্তি সম্প্রসারণে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার,মোবাইল অ্যাপস ও ডিজিটাল পøাটফর্মের মাধ্যমে কৃষি পরামর্শ প্রদান,ডিজিটাল ডেটা ব্যবস্থাপনা ও অনলাইন যোগাযোগ দক্ষতা,কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি সেবা প্রদান সহ কৃষি সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক আলোচনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মো: মসীহুর রহমান বলেন কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ন। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষক ও কৃষি প্রযুক্তির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার তাদের দক্ষতা বাড়ানো প্রয়োজন। 

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন দ্রুত পৌছে দিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানোর মাধ্যমে কৃষি সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২ দিনের প্রশিক্ষনে ঢাকা অঞ্চলের আওতাধীন বিভিন্ন উপজেলার ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি তথ্য সার্ভিস ঢাকা অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার সাবরিনা আফরোজ। 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft