Tuesday, November 24, 2026
লোকসানের বাজারেও আশার আলো, এসিআই সীডের ডায়ামান্ট জাতের আলু চাষে সফল মুন্সীগঞ্জের শাহীন মেম্বার
24, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ প্রতিনিধি:দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা মুন্সীগঞ্জ। অথচ উৎপাদনে সাফল্য থাকলেও আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় টানা কয়েক মৌসুম ধরে লোকসানের মুখে পড়ছেন জেলার প্রান্তিক আলুচাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারমূল্যের অনিশ্চয়তা এবং সংরক্ষণ ব্যয় সব মিলিয়ে অনেক কৃষকের জন্য আলু চাষ এখন বড় চ্যালেঞ্জ। এমন প্রতিকূল পরিস্থিতিতেও আধুনিক কৃষিপ্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে সম্ভাবনার নতুন দিগন্ত খুঁজে নিয়েছেন মুন্সীগঞ্জের সফল আলুচাষি শাহীন মেম্বার।

জেলার সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের এই কৃষক নিজের অভিজ্ঞতায় দেখিয়েছেন, মানসম্মত বীজ নির্বাচন আলু উৎপাদনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

শাহীন মেম্বার জানান, বিগত বছরগুলোতে তিনি নিজস্বভাবে সংরক্ষিত ডায়ামান্ট জাতের বীজ আলু চাষ করে প্রতি একরে গড়ে প্রায় ২৬০ মণ ফলন পেতেন। তবে গত মৌসুমে এসিআই সীডের ডায়ামান্ট জাতের বীজ ব্যবহার করে একই জমিতে একরপ্রতি ৩২৫ মণেরও বেশি আলু উৎপাদন করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ, আগের তুলনায় প্রতি একরে ৬৫ মণেরও বেশি অতিরিক্ত ফলন পেয়েছেন তিনি।

শাহীন মেম্বারের কাছে এবারের অভিজ্ঞতা শুধু ফলন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর মতে, সঠিক পরিচর্যায় এসিআই সীডের ডায়ামান্ট আলুর স্ক্যাব রোগ সহনশীলতার কারণে রোগের আক্রমণ ও ক্ষতির পরিমাণও তুলনামূলকভাবে কম ছিল। ফলে উৎপাদিত আলুর পরিমাণের পাশাপাশি ফসলের গুণগত মান নিয়েও সন্তুষ্ট তিনি। তিনি মনে করেন, আলু চাষে ভালো ফলন পেতে জমির উপযুক্ত পরিচর্যার পাশাপাশি মানসম্মত ও নির্ভরযোগ্য বীজ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বীজের গুণগত মান পুরো মৌসুমের উৎপাদন ব্যবস্থাপনা ও ফলনের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

গত মৌসুমের ইতিবাচক ফলাফল শাহীন মেম্বারকে নতুন করে আশাবাদী করে তুলেছে। নিজের অভিজ্ঞতায় সন্তুষ্ট হয়ে চলতি মৌসুমে আরও বড় পরিসরে এসিআই সীডের ডায়ামান্ট আলু চাষের পরিকল্পনা করেছেন তিনি। এ বছর তাঁর প্রায় ৮ একর জমিতে এই জাতের আলু চাষ করার প্রত্যাশা রয়েছে। একজন অভিজ্ঞ কৃষকের এই সিদ্ধান্ত শুধু তাঁর ব্যক্তিগত সন্তুষ্টির প্রতিফলন নয়, বরং মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর সম্ভাবনারও একটি ইতিবাচক উদাহরণ।

মুন্সীগঞ্জের আলুচাষিদের জন্য শাহীন মেম্বারের অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের গুণগত মান নিশ্চিত করা এবং রোগবালাইজনিত ক্ষতি কমানোর ক্ষেত্রে উন্নতমানের বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসিআই সীডের ডায়ামান্ট জাতের আলু চাষে শাহীন মেম্বারের পাওয়া ফলাফল প্রমাণ করে, কৃষকের অভিজ্ঞতার সঙ্গে মানসম্মত বীজ ও সঠিক পরিচর্যার সমন্বয় ঘটলে আলু উৎপাদনে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

আলু চাষের নানা চ্যালেঞ্জের মধ্যেও শহীন মেম্বারের এই উদ্যোগ মুন্সীগঞ্জের অন্যান্য কৃষকের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস। তাঁর প্রত্যাশা, আধুনিক কৃষি ব্যবস্থাপনা এবং মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকেরা আরও ভালো ফলন অর্জন করতে পারবেন এবং আলু চাষে ফিরে পাবেন কাঙ্ক্ষিত সাফল্য।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft