Tuesday, September 01, 2026
Lysine By-product (LBP) হতে পারে অ্যাকুয়াফিড ও অ্যাকোয়া নিউট্রিশনে একটি সম্ভাবনাময়, কার্যকরী, এবং টেকসই প্রোটিন উৎস
31, Aug 2026 | গবেষণা ও ফিচার

পুষ্টিবিদ সাইফি নাসির:Lysine By-Product (LBP) বা Lysine Fermentation By-Product (LFBP) আসলে কি বা কিভাবে তৈরি হয় তা জানাতে পুষ্টিবিদ সাইফি নাসির বলেন Lysine উৎপাদনের সময় fermentation broth থেকে L-lysine আলাদা করার পর যে অবশিষ্ট co-product থাকে, সেটিই সাধারণভাবে Lysine By-product বা Lysine Fermentation By-product নামে পরিচিত। এতে product ও manufacturing process অনুযায়ী থাকে Crude protein, Residual lysine, অন্যান্য amino acids, ছোট peptides, Fermentation-derived biomass, Soluble nitrogen, Minerals/ash, Organic acids, Carbohydrate residues, কিছু ক্ষেত্রে microbial cell biomass তবে গুরুত্বপূর্ণ সব LBP-এর composition একই নয়। তাই কোনো নির্দিষ্ট LBP-এর nutritional value নির্ধারণের আগে laboratory analysis এবং digestibility trial করা অপরিহার্য।

Lysine By-product-এর সাধারণ পুষ্টিমান (উৎসভেদে পরিবর্তিত হতে পারে)
Crude Protein: 60–70%
Lysine: 8–18%
Moisture: ≤10–12%
Ash: 10–20%
Crude Fibre: 3–8%
Fat: 1–5%

Lysine By-product বা Lysine Fermentation By-product-এর ব্যবহার করার আগে QC check করা অতিব জরুরি, যেমন Total Lysine (%), Crude Protein, Moisture, Ash, Microbial quality (Salmonella, Total Plate Count), Heavy metals, Mycotoxin (যদি কাঁচামালের ঝুঁকি থাকে)। Lysine By-product বা Lysine Fermentation By-product-এর digestibility একক কোনো নির্দিষ্ট মান নয়। এটি প্রস্তুতকারক, fermentation process এবং biomass-এর গুণমানের ওপর নির্ভর করে।

পুষ্টিবিদ সাইফি নাসির তার গবেষণা ও বিভিন্ন গবেষণা প্রবন্ধের ভিত্তিতে উল্লেখ করেন, সাধারণভাবে Crude Protein digestibility প্রায় 75–90% এবং Lysine digestibility প্রায় 85–95% এবং Dry Matter digestibility প্রায় 70–85%।

মাছ প্রজাতির উপর ভিত্তি করে দেখা যায়  তেলাপিয়া (Tilapia) Lysine digestibility সাধারণত 90–95% পর্যন্ত হতে পারে। কার্প (Rohu, Catla, Mrigal) সাধারণত 85–92%। চিংড়ি (Shrimp) তুলনামূলকভাবে কিছুটা কম, প্রায় 80–90%।

পুষ্টিবিদ সাইফি নাসিরের গবেষণালব্ধ ও বিভিন্ন আর্টিকেল থেকে গুরুত্বপূর্ণ বিষয়াদি বিশ্লেষণ করে বলেন LBP কত % ব্যবহার করা যায় এটি নির্ভর করে মাছের প্রজাতি, নিউট্রিয়েন্টের মাত্রা, এবং costing এর উপর। সাধারণভাবে 0.5–1.0%  অধিকাংশ কার্প ও তেলাপিয়া ফিডে নিরাপদ ও প্রচলিত মাত্রা। 1.5–2.0% কিছু ফর্মুলায় ব্যবহার করা যায়, তবে amino acid balance এবং palatability যাচাই করা দরকার। 4.0% এর বেশি সাধারণত সুপারিশ করা হয় না।

LBP মাছের শরীরে কীভাবে কাজ করে পুষ্টিবিদ সাইফি নাসির উল্লেখ করে বলেন মাছ LBP-containing feed গ্রহণ করার পর stomach/intestine-এ digestive enzymes protein ও peptides ভেঙে দেয়। Lysine ও অন্যান্য digestible amino acids intestine থেকে absorb হয়। Absorbed amino acids bloodstream-এর মাধ্যমে বিভিন্ন tissue-এ পৌঁছায়। Lysine অন্যান্য essential amino acids-এর সঙ্গে মিলে ribosomal protein synthesis-এ ব্যবহৃত হয়। Dietary amino acid profile balanced হয়ে mussel protein এবং Biomass gain হতে পারে।

পুষ্টিবিদ সাইফি নাসির বিভিন্ন গবেষণা প্রবন্ধ থেকে উল্লেখ করেন LBP দিয়ে প্রচলিত Protein Source-এর আংশিক replacement করা যেতে পারে। এখানে মূল ধারণাটি হলো protein replacement নয়, nutrient replacement। উদাহরণস্বরূপ, মাছের feed-এ soybean meal, fishmeal, poultry meal বা অন্য protein source ব্যবহার করা হয়। এসব ingredient-এর protein-এর একটি অংশ fish-এর জন্য amino acid সরবরাহ করে।

LBP-এর সুবিধা হলো, এটি যদি যথেষ্ট protein ও bioavailable lysine সরবরাহ করে, তাহলে formulation-এ Conventional protein source এবং LBP/other amino-acid supplementation যোগে balanced dietary amino acid profile তৈরি করা সম্ভব। অর্থাৎ LBP ব্যবহারের লক্ষ্য হওয়া উচিত কম খরচে digestible protein ও essential amino acid সরবরাহ করা, কিন্তু fish-এর amino acid requirement যেন কমে না যায়।

LBP-এর সবচেয়ে বড় সম্ভাবনা শুধু protein source হওয়া নয়। এর প্রকৃত মূল্যায়ন করতে হবে  Protein value + Lysine value + Digestible amino acid value + Fermentation biomass value + Economic value + Sustainability value এই ছয়টি দৃষ্টিকোণ থেকে।

পুষ্টিবিদ সাইফি নাসির গুরুত্ব দিয়ে বলেন LBP Fishmeal-এর সম্পূর্ণ বিকল্প ভাবা উচিত নয়, সরাসরি সম্পূর্ণ replacement করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ fishmeal শুধু protein ও lysine দেয় না; এটি সরবরাহ করে Highly digestible protein, Balanced amino acids, Peptides, Minerals, Palatability factors, কিছু bioactive components, Marine-origin nutrients অন্যদিকে LBP-এর nutritional profile ভিন্ন হতে পারে। তাই গবেষণায় প্রথমে partial replacement recommend করা উচিত। তবে replacement-এর ভিত্তি ingredient weight নয়; ideally digestible protein বা nitrogen/amino-acid contribution অনুযায়ী নির্ধারণ করা উচিত।

LBP-এর সম্ভাব্য সীমাবদ্ধতা
এটি খুব গুরুত্বপূর্ণ। LBP-কে শুধু cheap protein source হিসেবে দেখলে হবে না। এতে সম্ভাব্য সমস্যা দেখা দিতে পারে, যেমন High ash, High salt/mineral content, Variable lysine concentration, Variable crude protein, High moisture, Unbalanced amino acid profile, Palatability issue, Fermentation metabolites, Excessive nucleic acid/biomass components—product dependent, Storage stability, Hygroscopicity, Processing stability, এছাড়া industrial fermentation product হলে quality consistency অত্যন্ত গুরুত্বপূর্ণ। Digestibility কম-বেশি হওয়ার কারণ হলো Fermentation biomass-এর পরিমাণ, Ash (খনিজ) বেশি থাকলে, Cell wall-এর গঠন, Drying temperature বেশি হলে। তবে বিশদভাবে গবেষণা করা গেলে LBP এর গুরুত্বগুলো বুঝতে পারা যাবে।

পুষ্টিবিদ সাইফি নাসির Aquaculture Feed Industry-তে LBP-এর সম্ভাব্য সুবিধা ও গুরুত্ব বর্ণনা দিয়ে বলেন LBP conventional protein ingredient-এর তুলনায় cost-effective, এতে formulation cost কমানো সম্ভব। LBP নতুন alternative ingredient হিসেবে protein portfolio diversify করতে পারে। LBP-এর residual lysine উল্লেখযোগ্য তাই এটি feed-এর lysine supply বাড়ে। Fishmeal partial replacement-এর মাধ্যমে marine protein-এর ওপর নির্ভরতা কমানো যাবে। Lysine manufacturing-এর co-product LBP কে animal nutrition-এ ব্যবহার করলে Industrial waste minimization এবং circular bioeconomy তৈরি করা যাবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft