Monday, September 07, 2026
মৎস্যচাষিদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরাতে নারিশ-ইউএসজিবিসির প্রশিক্ষণ কর্মশালা
06, Sep 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

নারিশ ফিড ও ইউএসজিবিসির যৌথ আয়োজনে ১৩০ চাষি ও ফিড ডিলারের অংশগ্রহণ; উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো ও টেকসই চাষাবাদের কৌশল তুলে ধরেন বিশেষজ্ঞরা
এগ্রিলাইফ প্রতিনিধি: অ্যাকুয়াকালচারে উৎকর্ষ অর্জনে খাদ্য ব্যবস্থাপনার সর্বোত্তম পদ্ধতি অনুসরণের ওপর জোর দিয়ে সাতক্ষীরাতে অনুষ্ঠিত হলো মৎস্যচাষিদের কারিগরি প্রশিক্ষণ কর্মশালা। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার মোজাফফর গার্ডেন রিসোর্টে আয়োজিত এ কারিগরি অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন মৎস্য বিশেষজ্ঞরা।

নারিশ ফিড ও ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (USGBC)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রায় ১৩০ জন চাষি ও ফিড ডিলার অংশ নেন। “অ্যাকুয়াকালচারে উৎকর্ষ অর্জন: পুকুরভিত্তিক চাষাবাদ ও খাদ্য ব্যবস্থাপনার সর্বোত্তম পদ্ধতি” শীর্ষক এ আয়োজনে টেকসই উৎপাদন, সুষম খাদ্য প্রয়োগ, পুকুর ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের আধুনিক কৌশল তুলে ধরা হয়।

কর্মশালায় বক্তারা জানান, খামারিদের খরচের একটি বড় অংশই চলে যায় খাবারের পেছনে। তবে খাবারের অপচয় রোধ, উন্নত জাতের মাছের পোনা নির্বাচন, সঠিক পুকুর ও পানি ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় কারিগরি দিকগুলো জানা থাকলে মৎস্যচাষে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক আন্তর্জাতিক মৎস্য বিশেষজ্ঞ ও  (USGBC)-এর কনসালট্যান্ট অং থোয়েন এ (অন্তু) বলেন, বিজ্ঞানভিত্তিক চাষ ও সঠিক পুষ্টি ব্যবস্থাপনা ছাড়া টেকসই উৎপাদন সম্ভব নয়। কর্মশালায় তত্ত্ব আলোচনার পাশাপাশি মাঠে সরাসরি হাতে-কলমে আধুনিক ও খরচ বাঁচানোর কৌশল শেখানো হয়, যেন পুকুর প্রস্তুতি থেকে শুরু করে খাদ্য প্রয়োগ ও রোগ নিয়ন্ত্রণ পর্যন্ত প্রতিটি ধাপ চাষিরা সহজে বুঝতে পারেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা,এস এস এ হক- জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং), নারিশ ফিডস লিমিটেড, ডা. মুহাম্মদ মুছা কালিমুল্লাহ – সিনিয়র ডিজিএম (সেলস অ্যান্ড সার্ভিস), নারিশ ফিডস লিমিটেড, মো. ওবায়দুল ইসলাম-এজিএম, নারিশ ফিডস লিমিটেড, Mr. Mahe Alam Sorwar -কনসালটেন্ট (বাংলাদেশ), ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (USGBC) প্রমুখ।

পরিবেশকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন যশোরের শার্শা উপজেলার মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী জনাব  রুহুল আমিন, পাটকেলঘাটা উপজেলার নাফিজ পোল্ট্রি ফিড এর স্বত্বাধিকারী মোঃ বাবলুর রহমান, কলারোয়া উপজেলার মেসার্স সালাম এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোঃ আব্দুস সালাম সহ আরো অনেকে। 

কর্মশালায় বক্তারা উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা পুকুর প্রস্তুতি, খাদ্য প্রয়োগের সঠিক সময় ও মাত্রা নির্ধারণ, পানির গুণগত মান বজায় রাখা এবং কার্যকর রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেন। 

অংশগ্রহণকারী চাষিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলে আখ্যায়িত করেন। তারা জানান, মাছ চাষে উৎপাদন বাড়াতে এবং বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও খাদ্য ব্যবস্থাপনার দক্ষতা অপরিহার্য। সরাসরি প্রয়োগযোগ্য এসব নতুন কৌশল খামারের উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি এ ধরনের কারিগরি প্রশিক্ষণ ও ধারাবাহিক সহায়তা মাঠপর্যায়ে নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য নারিশ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান চাষিরা।

বাংলাদেশের ফিড শিল্পে "নারিশ" একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্যখাতের সামগ্রিক উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানটি বড় ভূমিকা রাখছে। নারিশ ফিড জানায়, দেশের অন্যান্য সম্ভাবনাময় এলাকাগুলোতেও চাষিদের দক্ষতা বাড়াতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষিদের উৎসাহিত করতে এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বিশেষ কিট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft