Thursday, November 05, 2026
নাটোর গুরুদাসপুরে বারটানের উদ্যোগে শিক্ষক ও কৃষকদের স্বাস্থ্য সচেতনতামূলক তিন দিনব্যাপী প্রশিক্ষণ
05, Nov 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

মোছাঃ সুমনা আক্তারী: গত ০১ নভেম্বর থেকে ০৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বারটানের উদ্যোগে শিক্ষক ও কৃষকদের স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।  সুস্থ, সচেতন ও পুষ্টিসমৃদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় অংশগ্রহন করেন শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকসহ মোট ৬০ জন।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তারা, গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা এবং বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ মন্ডল ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান। প্রশিক্ষণ মনিটর করেন এবং দিকনির্দেশনা দেন বারটানের নির্বাহী পরিচালক মহোদয়।

কর্মশালায় বিভিন্ন বয়সের মানুষের পুষ্টি চাহিদা, সুষম খাদ্য গ্রহণ, খাদ্যাভ্যাস, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং শিশুদের সঠিক যত্ন ও পুষ্টি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ও সহজলভ্য খাদ্যদ্রব্যের পুষ্টিগুণ এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সেশন পরিচালনার সময় বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও বৈচিত্র্যময় খাবার গ্রহণের পাশাপাশি বয়স ও শারীরিক চাহিদা অনুযায়ী পুষ্টিকর খাদ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষক ও কৃষকদের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে এবং কৃষকরা তাঁদের পরিবার ও সমাজের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে আশাবাদ ব্যক্ত করেন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য পরিচর্যা এবং শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। অর্জিত জ্ঞান নিজ নিজ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকসমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে স্থানীয় পর্যায় স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে তাঁরা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft