এগ্রিলাইফ২৪ ডটকম:রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাব (RC Rajshahi Central) ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পক্ষ থেকে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-B1 বাংলাদেশের নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন ডা. মো. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে Lions International Bangladesh কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন অনুষ্ঠানে রোটারি ও লাইভস্টক সোসাইটির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সফল নেতৃত্ব কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, পিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারিয়ান ইঞ্জি. মো. শরিফুল হক, ইঞ্জি. মো. এমদাদুল, লায়ন মিলা এবং লায়ন মামুন আহমেদ।
লায়ন মামুন আহমেদ বলেন, লায়ন্সের এবারের সেবার মূল প্রতিপাদ্য “More Hands, More Service”। তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মানবসেবায় সম্পৃক্ত করার পাশাপাশি রোটারি ও লায়ন্সের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ রোটারির ইতিহাস, পোলিও নির্মূলে অবদান এবং আন্তর্জাতিক সহযোগিতায় রোটারির ভূমিকার কথা তুলে ধরে বলেন, মানবসেবার ক্ষেত্রে রোটারি ও লায়ন্সের অভিন্ন মূল্যবোধ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।
রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার বলেন, শিক্ষা, স্বাস্থ্য, প্রাণিসম্পদ, পরিবেশ ও সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রে রোটারি ও লায়ন্স একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। তিনি বলেন, “প্রতিযোগিতা নয়, সহযোগিতাই মানবসেবার শক্তিশালী ভিত্তি।”
রোটারিয়ান ইঞ্জি. মো. শরিফুল হক তাঁর পিতার মাধ্যমে লায়ন্সের সঙ্গে পারিবারিক সম্পৃক্ততার স্মৃতি তুলে ধরে বলেন, দীর্ঘদিন পর লায়ন্স পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং ভবিষ্যতে দুই সংগঠনের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদী।
বক্তারা নবনির্বাচিত জেলা গভর্নরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে Lions International District 315-B1 Bangladesh-এর মানবসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।