এগ্রিলাইফ২৪ ডটকম:পোল্ট্রি শিল্পে গাট হেলথ ব্যবস্থাপনা আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে বিশ্বখ্যাত জার্মান প্রতিষ্ঠান Evonik-এর উদ্ভাবনী প্রোবায়োটিক পণ্য ‘Ecobiol® Soluble Plus’ বাংলাদেশি বাজারে নিয়ে এসেছে SKL Animal Health Co., Ltd.। এ উপলক্ষে সম্প্রতি কক্সবাজারের একটি অভিজাত হোটেলে Product Launching & Technical Seminar অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন SKL Animal Health Co., Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু সাইদ।
স্বাগত বক্তব্যে জনাব আবু সাইদ বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের কল্যাণে গত এক যুগ ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে SKL Animal Health। দেশের ছোট-বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের খামারিদের দোরগোড়ায় টেকনিক্যাল ও মার্কেটিং কর্মকর্তাদের মাধ্যমে মানসম্মত পণ্য ও সেবা পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, খামারিদের চাহিদা এবং প্রাণিসম্পদ খাতের আধুনিক ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে SKL Animal Health দক্ষিণ কোরিয়া, জার্মানি, চীন ও জর্ডানসহ বিভিন্ন দেশ থেকে গুণগত মানসম্পন্ন পণ্য আমদানি করে দেশের প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সেবা দিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত জার্মান কোম্পানি Evonik-এর Ecobiol® Soluble Plus বাংলাদেশি পোল্ট্রি খামারিদের জন্য বাজারজাত করছে SKL Animal Health। পণ্যটি পোল্ট্রির Gut Health Management-এ ব্যবহারের পাশাপাশি অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানোর লক্ষ্যে একটি সম্ভাব্য প্রোবায়োটিক সমাধান হিসেবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে Ecobiol® Soluble Plus-এর বৈশিষ্ট্য, ব্যবহার ও গাট হেলথ ব্যবস্থাপনায় এর সম্ভাব্য ভূমিকা তুলে ধরেন Evonik Bangladesh-এর Managing Director Dr. Sanjit Chakraborty।
তিনি বলেন, পোল্ট্রি উৎপাদনে অন্ত্রের স্বাস্থ্য বা Gut Health ভালো রাখা পাখির সামগ্রিক স্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং খামারের অর্থনৈতিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে Necrotic Enteritis (NE)-এর মতো অন্ত্রজনিত সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর খামার ব্যবস্থাপনার পাশাপাশি প্রোবায়োটিকের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডা. সঞ্জিত চক্রবর্তী বলেন, পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা কমিয়ে আরও টেকসই ও নিরাপদ উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে গাট হেলথ ম্যানেজমেন্টকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পোল্ট্রির অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখা এবং ক্ষতিকর জীবাণুর বিস্তার নিয়ন্ত্রণ করা সুস্থ ফ্লক ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
Ecobiol® Soluble Plus-এর বৈশিষ্ট্য
প্রেজেন্টেশনে প্রদর্শনকরা হয়, Ecobiol® Soluble Plus একটি প্রোবায়োটিকভিত্তিক Gut Flora Stabilizer। এতে কার্যকর ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে রয়েছে Bacillus amyloliquefaciens CECT 5940। পণ্যটি পোল্ট্রির অন্ত্রে উপকারী মাইক্রোবায়োটার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করার লক্ষ্যে ব্যবহৃত হয়।
Necrotic Enteritis পোল্ট্রি শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ উল্লেখ করে ডা. সঞ্জিত চক্রবর্তী বলেন, এ ধরনের সমস্যার ঝুঁকি কমাতে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে খামার ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি, খাদ্য ও পানি ব্যবস্থাপনা এবং কার্যকর Gut Health Program-এর সমন্বিত প্রয়োগ প্রয়োজন।
তিনি আরও বলেন, পোল্ট্রি উৎপাদনের ভবিষ্যৎ শুধু অধিক উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সুস্থ পাখি, নিরাপদ খাদ্য এবং টেকসই উৎপাদন ব্যবস্থার সমন্বয়ের মধ্যেই এর সাফল্য নিহিত। আর এই পুরো ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো Gut Health।
দুই দিনব্যাপী এ আয়োজনে SKL Animal Health-এর অর্ধশতাধিক সফল পরিবেশক, মার্কেটিং অফিসার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Farmcare Bangladesh-এর ডা. আসাদুজ্জামান এবং Evonik Bangladesh-এর Managing Director Dr. Sanjit Chakraborty সহ সংশ্লিষ্ট খাতের অন্যান্য প্রতিনিধিরা।
Product Launching ও Technical Seminar-এর পাশাপাশি আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় আয়োজন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
Ecobiol® Soluble Plus-এর এই সংযোজনের মাধ্যমে SKL Animal Health বাংলাদেশের পোল্ট্রি খাতে আধুনিক গাট হেলথ ব্যবস্থাপনা, প্রোবায়োটিক ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।